অনলাইন ডেস্ক ০১ মার্চ ২০২৬ ০১:২০ পি.এম
মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ায় রাজধানীর Hazrat Shahjalal International Airport-এ আটকে পড়া যাত্রীদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী Ariful Haque Chowdhury-কে টেলিফোন করে সার্বিক পরিস্থিতি জানতে চান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়। জানানো হয়, বিমানবন্দরে অবস্থানরত যাত্রীদের কোথায় রাখা হয়েছে, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কি না—এসব বিষয় সরাসরি তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় সাড়ে ৮শ যাত্রী বিমানবন্দরে অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও যাত্রীদের সঙ্গে কথা বলতে বিমানবন্দরে উপস্থিত হন শ্রম ও প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় গণমাধ্যমকে ব্রিফিং দেওয়ার মাঝেই প্রধানমন্ত্রীর ফোন পান তিনি।
মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে জানান, আটকে পড়া যাত্রীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেহরির খাবারের ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যেসব যাত্রী নিজ নিজ এলাকায় ফিরে যেতে চান, তাদের জন্য বাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ
ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা
খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা
খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?
যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল
কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ
"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!
গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী
২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে
রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!