সংগৃহীত ২৫ মার্চ ২০২৬ ১০:৪১ পি.এম
ওয়াশিংটন গ্লোবাল সামিট ২০২৬
২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিসেস মেলানিয়া ট্রাম্পের বিশেষ আমন্ত্রণে ওয়াশিংটন ডি.সি.-তে আয়োজিত “Fostering the Future Together: Global Coalition Summit”-এ অংশ নিয়ে এক পাক্ষিক ও দূরদর্শী ভাষণ প্রদান করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গত ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এক উচ্চপর্যায়ের সংলাপে মিলিত হন।
একজন চিকিৎসক হিসেবে ডা. জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা এবং রোগের প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, একটি জাতির ভবিষ্যৎ তার শিশুদের যত্ন ও শিক্ষার ওপরই নির্ভর করে।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রযুক্তি ও এডটেক (EdTech)-এর মাধ্যমে শিশুদের সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। তবে এই প্রযুক্তির নৈতিক ও নিরাপদ ব্যবহারের প্রতিও সরকার সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্মেলন চলাকালীন ডা. জুবাইদা রহমান ১১টি শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন করেন। আজ বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডির আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অধিবেশনের মাধ্যমে তাঁর এই গুরুত্বপূর্ণ সফর সমাপ্ত হয়েছে।।
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমানের ঐতিহাসিক ভাষণ: শিশুদের উন্নয়ন ও প্রযুক্তিগত বিপ্লবে বৈশ্বিক ঐক্যের আহ্বান
বিশ্ব আবহাওয়া দিবস ২০২৬: ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে নতুন সংকটে পৃথিবী, ভয়াবহ সতর্কবার্তা
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের মেগা প্ল্যান: ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর দ্বারে বাংলাদেশ
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিম জং উন, আলোচনায় ‘না’ ভোটের ০.০৭%
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ
ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা
খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা
খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?
যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল
কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ
"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!
গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী
২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে
রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!