অনলাইন ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৬ পি.এম
Faisal bin Farhan Al Saud পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) Ministry of Foreign Affairs of Saudi Arabia এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে BBC।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং উত্তেজনা প্রশমনের সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেছেন। বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়।
এদিকে, ইসহাক দার বর্তমানে সরকারি সফরে সৌদি আরবে অবস্থান করছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তান সীমান্তের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের দাবি, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
ঘটনার পর পাকিস্তান ‘অপারেশন গজব লিল হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। দেশটির দাবি, এই অভিযানে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif-এর আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র Musharraf Zaidi এ তথ্য জানান।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ
ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা
খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা
খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?
যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি
কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল
কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি
আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ
"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!
গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী
২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে
রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার
গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!