শনিবার ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

সংগৃহীত ২৭ নভেম্বার ২০২৫ ১১:২৩ পি.এম

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের নিয়ন্ত্রণ আনুষ্ঠানিকভাবে নিজ হাতে নিয়েছে সেনাবাহিনী। এর আগে তারা প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে হেফাজতে নেয়। সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের জটিলতা ও দুই প্রার্থীর নিজ নিজ বিজয় দাবি উত্তেজনা বাড়িয়ে তোলে, যা শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নেয়।


২৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার , সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টেলিভিশনে এক বিবৃতিতে জানান, দেশের দায়িত্ব এখন তাদের হাতে। নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ হিসেবে পরিচয় দিয়ে তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই এখন তাদের প্রধান লক্ষ্য।


সামরিক বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আকাশ, স্থল ও নৌ—তিন ধরনের সীমান্তই বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাতের সময় কারফিউ কার্যকর করা হয়েছে।


এর আগে রাজধানীর প্রেসিডেন্ট ভবন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশে গোলাগুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরই ক্ষমতা গ্রহণের ঘোষণা আসে সেনাবাহিনীর পক্ষ থেকে।

আরও পড়ুন
 খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামায়াতের নির্বাহী পরিষদের দোয়া

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট এমবালো এবং তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তারা দুজনই নিজেদের জয়ী বলে দাবি করেন। বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তার আগেই সেনাবাহিনী হস্তক্ষেপ করে।


এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন আলাপে প্রেসিডেন্ট এমবালো জানান, আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি এখন সেনাবাহিনীর জেনারেল স্টাফ সদর দপ্তরে অবস্থান করছি।


প্রেসিডেন্টের সঙ্গে প্রধান বিরোধী নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও আটক করা হয়েছে।


আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনী দেশের ইন্টারনেট সংযোগ সীমিত করার চেষ্টা করছে এবং কারফিউ কঠোরভাবে কার্যকর করা হয়েছে।


এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান ডেনিস এন’কানহা—যিনি সাধারণত প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকেন। এবার তিনিই প্রেসিডেন্টকে আটক করেছেন।


১৯৭৪ সালে পর্তুগালের শাসন থেকে মুক্ত হওয়ার পর গিনি-বিসাউয়ে কয়েক দফা অভ্যুত্থান ও অভ্যুত্থান-চেষ্টা দেখা গেছে। এবারের নির্বাচন নিয়েও ব্যাপক বিতর্ক ছিল, কারণ প্রধান বিরোধী দলকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস

news image

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমানের ঐতিহাসিক ভাষণ: শিশুদের উন্নয়ন ও প্রযুক্তিগত বিপ্লবে বৈশ্বিক ঐক্যের আহ্বান

news image

বিশ্ব আবহাওয়া দিবস ২০২৬: ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে নতুন সংকটে পৃথিবী, ভয়াবহ সতর্কবার্তা

news image

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের মেগা প্ল্যান: ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর দ্বারে বাংলাদেশ

news image

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিম জং উন, আলোচনায় ‘না’ ভোটের ০.০৭%

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ

news image

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা

news image

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

news image

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news image

ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা

news image

খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?

news image

যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি

news image

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল

news image

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

news image

আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ

news image

"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!

news image

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

news image

২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে

news image

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

news image

গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!