শনিবার ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মার্কিন চুক্তি বাতিল ও বরিশাল শিশু হাসপাতাল চালুর দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

মার্কিন চুক্তি বাতিল ও বরিশাল শিশু হাসপাতাল চালুর দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ মার্কিন চুক্তি বাতিল ও বরিশাল শিশু হাসপাতাল চালুর দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম গোলামীর চুক্তি বাতিল,হামে শিশুমৃত্যু রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বরিশাল শিশু হাসপাতাল অবিলম্বে  চালু করার  দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ অনুষ্ঠিত 

 

আজ ২২ মে ২০২৬ বিকাল ৪ টায়  অশ্বিনী কুমার হল চত্বরে  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ   বরিশাল জেলা শাখার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম গোলামীর চুক্তি বাতিল,হামে শিশুমৃত্যু রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বরিশাল শিশু হাসপাতাল অবিলম্বে  চালু করার  দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলা শাখার  সমন্বয়ক ডা.মনীষা চক্রবর্তী ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহীদুল হাওলাদার। সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ,কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ প্রমুখ। 

 

এসময়ে নেতৃবৃন্দ বলেন,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রকোল চুক্তির নামে যে চুক্তি করেছেন তা দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিরোধী। ইতিমধ্যে এই চুক্তি আমেরিকার সুপ্রিম কোর্টে অবৈধ বলে ঘোষনা করেছে। তড়িঘড়ি করে করা চুক্তিতে বিভিন্ন ভাবে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া শর্ত সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হানবে এবং যার ভুক্তভোগী হবে দেশের ডেইরীশিল্প - পোল্ট্রিশিল্প,মৎসশিল্প, ঔষধশিল্প এবং এসকল শিল্পের শ্রমিক-  কৃষকসহ দেশের শ্রমজীবী মানুষ। 

 

 

নেতৃবৃন্দ আরো বলেন, ইতিমধ্যে মালয়েশিয়া এই চুক্তি বাতিল করেছে,  ভারত এই চুক্তি স্থগিত করেছে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার এবং বিরোধী দলীয় জোট মার্কিনীদের সাথে বানিজ্য চুক্তির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। সর্বশেষ স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সংসদে আলোচনা তুললেও আইনের দোহাই দিয়ে দেশের স্বার্থ বিরোধী বানিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়নি। 
 

 

এখান থেকেই বোঝা যায় এই চুক্তি শুধু মাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সম্মতিতে হয়নি, বর্তমান সরকার এবং বিরোধী দলীয় জোট এই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে বর্তমান সরকার চুক্তি অনুযায়ী বোয়িং বিমান কেনার জন্য চুক্তি করেছে, অতিরিক্ত মূল্য দিয়ে আমেরিকা থেকে  ৫৭ হাজার  মেট্রিক টন গম ক্রয় করেছে।

এসময়ে নেতৃবৃন্দ আরো বলেন,আমরা  গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি সম্প্রতি সময়ে হাম- রুবেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে ইতিমধ্যে ত্রিশ হাজারের বেশি শিশু হামে আক্তান্ত হয়েছে।  সর্বশেষ  সংবাদ পত্রের তথ্য অনুযায়ী ইতিমধ্যে  ৫০০ জন শিশু মৃত্যুবরণ করেছে। আমরা সেসব শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। কিন্তু একই সাথে হামের টিকাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

 

 

নেতৃবৃন্দ আরো বলেন, সরকার পক্ষ থেকে গুরুত্বের সাথে এ বিষয়ে   উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বরিশাল শিশু হাসপাতালসহ বিভাগীয় শিশু হাসপাতালগুলো চালু করা প্রয়োজন, ইউনিয়ন - গ্রাম পর্যায়ে টিকা পৌঁছে দেওয়া উদ্যোগ  গ্রহণ করা এবং হাসপাতালগুলোতে হাম রোগীদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার দাবি জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মার্কিন চুক্তি বাতিল ও বরিশাল শিশু হাসপাতাল চালুর দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

news image

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভা গেলেন ড. জিয়াউদ্দিন হায়দার: সরকারি ব্যয় কমাতে ইকোনমি ক্লাসে ভ্রমণের অনন্য দৃষ্টান্ত

news image

বাংলাদেশের আকাশে টর্চলাইটের মতো রহস্যময় আলো: এটি কি UFO নাকি ক্ষেপণাস্ত্র?

news image

মহান মে দিবস: ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শ্রমিকদের রক্তঝরা সংগ্রামের ইতিহাস

news image

ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমানের ঐতিহাসিক ভাষণ: শিশুদের উন্নয়ন ও প্রযুক্তিগত বিপ্লবে বৈশ্বিক ঐক্যের আহ্বান

news image

বিশ্ব আবহাওয়া দিবস ২০২৬: ইতিহাসের উষ্ণতম বছরের রেকর্ড ভেঙে নতুন সংকটে পৃথিবী, ভয়াবহ সতর্কবার্তা

news image

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকারের মেগা প্ল্যান: ২ বিলিয়ন ডলার ঋণের খোঁজে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর দ্বারে বাংলাদেশ

news image

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩% ভোটে জয় কিম জং উন, আলোচনায় ‘না’ ভোটের ০.০৭%

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ

news image

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা

news image

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

news image

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news image

ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা

news image

খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?

news image

যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি

news image

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল

news image

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

news image

আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ

news image

"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!

news image

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

news image

২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে

news image

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

news image

গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!