মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

 ২৮ ফেব্রুয়ারি: ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়া যাত্রীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলমান পরিস্থিতির কারণে যেসব যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেননি, তাদের সাময়িক আবাসন ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শ্রমিক ও প্রবাসগামী কর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

 

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের তালিকা প্রস্তুত করে তাদের জন্য অস্থায়ী আবাসন, খাবার ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় সাময়িক পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে।

 

 

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় বলেছে, ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট তথ্য জেনে নেওয়ার জন্য। এছাড়া জরুরি প্রয়োজনে বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্কে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাম দিচ্ছে সাধারণ মানুষ—অস্ত্র ব্যবসায়ীদের লাভ, বিশ্ববাসীর দুর্ভোগ

news image

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্লাইট বাতিল: যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, বিশেষ নির্দেশনা

news image

খামেনির মৃত্যুর পর ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

news image

খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

news image

ইরান ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে, বিভিন্ন দেশে বিস্ফোরণের ঘটনা

news image

খামেনি-পরবর্তী ইরান: নেতৃত্বে কে হবেন উত্তরসূরি?

news image

যে পথ পেরিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বে আয়াতুল্লাহ আলী খামেনি

news image

কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ল

news image

কার্যালয়ে বসে কাজ করার সময় শহীদ হন আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানের রাষ্ট্রীয় টিভি

news image

আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন ও উত্তেজনা কমাতে সৌদি আরব-পাকিস্তানের ফোন-আলাপ

news image

"বড় দিন–২০২৫” উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে!

news image

গিনির প্রেসিডেন্ট গ্রেফতার, ক্ষমতা দখল করল গিনির সেনাবাহিনী

news image

২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেছে

news image

রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

news image

গাজাগামী বহরের সুরক্ষায় ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি-স্পেন!