মোহাম্মদ আহসান হাবিব; সিনিয়র স্টাফ রিপোর্টার ১৮ মে ২০২৬ ০৯:২৬ পি.এম
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
মাদারীপুর জেলা শহরের শহীদ মানিক সড়কের বলরাম মন্দির এলাকায় একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। একটি তালাবদ্ধ ঘর থেকে বাবা ও শিশু কন্যার ঝুলন্ত লাশ এবং মায়ের শায়িত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত ব্যক্তিরা হলেন— চীনময় দাস (২৮), তার মাত্র আট মাস বয়সী কন্যাসন্তান জেনি এবং স্ত্রী ইসা দাস (১৯)। নিহত চীনময়ের স্থায়ী বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সাতপাড় এলাকার বাসিন্দা মিস্টি বাড়ৈ (১৯) গত তিন বছর ধরে মাদারীপুর শহরের বলরাম মন্দির এলাকার ওই বাসাটি ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন অর্থাৎ শনিবার বিকেলে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সযোগে তার সম্পর্কীয় চাচাতো ভাই চীনময় দাস, স্ত্রী ইসা দাস ও শিশু কন্যা জেনিকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে মাদারীপুরের ওই ভাড়া বাসায় আসেন। তারা সেখানে আরও অন্তত দুই দিন অবস্থান করবেন বলে সবাইকে জানিয়েছিলেন।
বাসায় পৌঁছানোর কিছু সময় পর মিস্টি বাড়ৈ ঘরের চাবি চীনময় দাসের কাছে রেখে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য শহরের পুরান বাজারে যান। কেনাকাটা শেষে রাত আনুমানিক ৯টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। এসে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে শক্তভাবে বন্ধ করা রয়েছে। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। এরপরও কোনো সাড়া না পেয়ে তিনি বাড়ির মালিক ও আশপাশের প্রতিবেশীদের খবর দেন।
স্থানীয়রা এসে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাড়ির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ শাবল দিয়ে শক্ত দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।
ঘরের ভেতরে ঢুকে পুলিশ ও স্থানীয়রা এক বীভৎস দৃশ্য দেখতে পান। এ সময় চীনময় দাস ও তার আট মাস বয়সী শিশু কন্যা জেনিকে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ইসা দাসকে খাটের ওপর মৃত অবস্থায় শোয়া দেখতে পায় পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
একই পরিবারের তিনজনের এমন রহস্যময় মৃত্যুতে এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা, তা নিয়ে নানা গুঞ্জন চলছে। মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই ব্যাপক তদন্ত শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া