মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১৭ মে ২০২৬ ০৩:২১ পি.এম
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এক জোরালো যৌথ অভিযান পরিচালিত হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি দুটি বিপজ্জনক ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আজ দুপুর ১২:২০ ঘটিকা থেকে বিকেল ৩:০০ ঘটিকা পর্যন্ত বাবুগঞ্জ উপজেলাধীন দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না। উপজেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, রাহুতকাঠি এলাকার "কেয়ার ইট ভাটা" নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(খ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো: মেহেদী হাসানকে ১৫(খ) ধারা মোতাবেক নগদ ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
একই সাথে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ০২টি অবৈধ ড্রাম চিমনি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়।
এনএসআই-এর গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিনের গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারেন যে, উক্ত ইটভাটার মালিক লাইসেন্স ছাড়াই ড্রাম চিমনি ব্যবহার করছিলেন। এছাড়া ভাটাসংলগ্ন এলাকায় অবৈধ স-মিল স্থাপন করে অবাধে বনের কাঠ পোড়ানো, বেআইনিভাবে অতিরিক্ত ভূমি দখল এবং জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়াই নদীর পাড় থেকে মাটি কেটে ইট তৈরি করা হচ্ছিল।
এই নির্বিচার কর্মকাণ্ডের ফলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। যৌথ বাহিনী সরেজমিনে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটা নিয়ন্ত্রণের ব্যাপারে মূল দায়বদ্ধতা পরিবেশ অধিদপ্তরের থাকলেও, কোনো এক অদৃশ্য কারণে তারা শুরু থেকেই এই অবৈধ ভাটার ব্যাপারে চরম উদাসীনতা দেখিয়ে আসছিল।
সফল এই অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাবুগঞ্জ উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং বাবুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সক্রিয়ভাবে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অসাধু ব্যবসায়ী ও অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কঠোর ও গোপন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু
বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস
মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা
মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল
মতলব উত্তরে নোটিশ ছাড়াই মিটার খুলে নেওয়ার অভিযোগ পল্লি বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে
দেওয়ানগঞ্জে মাঠে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু
নাটোরে আতাউল্লাহ বাসের ধাক্কায় কৃষক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
জামালপুরের লাহিড়ীকান্দায় বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ১
‘মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’: মতলবে এএসপি জাবীর হুসনাইন সানীব
উপজেলা পর্যায়ে অসহায় প্রবীণদের থাকা-খাওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করছে সরকার: ড. জিয়াউদ্দিন হায়দার
ঝরে পড়া রোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে বরিশালে বিশেষ সম্মতি গ্রহণ অনুষ্ঠান
দেওয়ানগঞ্জের ইউএনও শাহ জহরুল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ
চাঁদপুরের দুর্গাপুরে মাদকবিরোধী র্যালি ও পথসভা: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য
শেরপুরের নকলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মর্মান্তিক মৃত্যু
মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার
বরিশালে ‘পরিবর্তন মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে সড়ক পরিষ্কার কর্মসূচি পালিত
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের প্রবাসীর মৃত্যু, মহিষডাঙ্গায় দাফন সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান
দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর
সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও পথসভা
কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত