মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১৩ মে ২০২৬ ০৩:২৪ পি.এম
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
লিবিয়ায় মানবপাচারকারী ও মাফিয়া চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন মাদারীপুরের এক যুবক। মুক্তিপণের নামে পরিবারের কাছ থেকে প্রায় ৪৮ লাখ টাকা আদায় করার পরও শেষ রক্ষা হয়নি তছির ফকিরের (৩২)। বুধবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরের রাজৈর উপজেলায় নেমে আসে শোকের ছায়া। পরিবারজুড়ে চলছে আহাজারি। এ ঘটনায় জড়িত দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহত তছির ফকির রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। স্বজনরা জানান, দেশে একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। উন্নত জীবনের আশায় প্রায় আট মাস আগে ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন। অভিযোগ রয়েছে, পাশের পূর্ব স্বরমঙ্গল গ্রামের কথিত মানবপাচারকারী রফিকুল ইসলাম বাঘার প্রলোভনে পড়ে তিনি লিবিয়ায় যান।
পরিবারের সদস্যদের দাবি, প্রথমে ২৫ লাখ টাকা নিয়ে তছিরকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পরপরই একটি বন্দিশালায় আটকে রেখে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছ থেকে আরও ২০ লাখ টাকা আদায় করে মাফিয়া চক্র। নির্যাতনের একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লিবিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ব্যয়ের কথা বলে দালাল চক্র আরও আড়াই লাখ টাকা হাতিয়ে নেয় বলেও অভিযোগ স্বজনদের।
সবশেষ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তছির ফকির।
তছিরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি চক্র বিদেশে নেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পথে পাঠাচ্ছে। অনেকেই লিবিয়ায় গিয়ে নির্যাতন, অপহরণ ও মৃত্যুর শিকার হলেও দালালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নিহতের পরিবারের সদস্যরা বলেন, “ছেলেকে বাঁচানোর আশায় সর্বস্ব বিক্রি করে টাকা দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত তাকে জীবিত ফেরত পেলাম না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি চাই।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তছির ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ভক্ত কলোনি পরিদর্শনে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীন, ডোম সম্প্রদায়ের আবাসন সংকট দূর করার আশ্বাস
ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন
ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন
পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!
বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র্যালি ও আলোচনা সভা
দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে দৃষ্টিনন্দন ডিসি পার্কের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রীবর ড. জিয়াউদ্দিন হায়দার
মাদারগঞ্জে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করেছে বিএনপি
কাউনিয়া হাউজিং রোড পরিদর্শনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান
জামালপুরের ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নতুন পোশাক বিতরণ
জামালপুরে সাত দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী , থানায় অভিযোগ!
শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া
জামালপুরে স্কুলছাত্রীদের সাইবার বুলিং ও সহিংসতা রোধে পুলিশ সুপারের দিকনির্দেশনা
টেকেরহাট সেতুর ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত
আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!
মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন
জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু
বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ
মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!
বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ
জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন
অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!