শনিবার ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৬ জুন ২০২৬ ১০:৫১ পি.এম

বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র‍্যালি ও আলোচনা সভা বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র‍্যালি ও আলোচনা সভা

শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 
 

আজ ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ  শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 


আজ সকাল ১০টায় শহিদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার নেতৃবৃন্দ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিশেষে ফকির বাড়ি রোড সংগঠন কার্যালয়ে শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ  ও পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার। সভায় বক্তব্য রাখেন , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য উম্মে হালিম লাবনী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য, রেজওয়ান হোসেন সিয়াম,  সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য রাকিবুল হাসান প্রমুখ। 
 

 

এসময়ে নেতৃবৃন্দ শহীদ জননী জাহানারা ইমামের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 
নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে জাহানারা ইমাম তার ছেলে রুমিকে বিদেশে পড়তে না পাঠিয়ে যুদ্ধে পাঠিয়েছেন, পরিবারের উপর পাকবাহিনীর নির্যাতন সহ্য করেছেন। তার ছেলে রুমি মুক্তিযুদ্ধে ক্র‍্যাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে বীরোচিত যুদ্ধ করে, পরে পাক হানাদার বাহিনীর হাতে ধরা পড়ে সে শহীদ হয়। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি প্রথমবারের মত বাংলাদেশে উত্থাপন করেন। ১৯৭১ এ আলবদর, আলশামস, রাজাকার বাহিনী গঠন করা গণহত্যাকারী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের আমীর হিসেবে গোলাম আজমের নাম ঘোষণা করেন- তখনই সারা দেশ আন্দোলনে ফেটে পড়ে।

 

১৯৯২ সালে গঠন করা হয় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি,তৈরি হয় গণআদালত যার নেতৃত্বে ছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাজাকারদের পক্ষে থাকলেও দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল রাজাকারদের বিচার নিশ্চিত করা। রাষ্ট্র যুদ্ধাপরাধীদের বিচার না করে উল্টো শহীদ জননী জাহানারা ইমামের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে। সেই মামলা মাথায় নিয়েই ১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে তার জীবনের সমাপ্তি ঘটে। 
 

 

নেতৃবৃন্দ আরো বলেন, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পরে যুদ্ধাপরাধী বিচার এবং একটি সাম্যের বাংলাদেশ নির্মাণের দায়িত্ব দিয়ে যান বাংলাদেশের জণগনের উপর। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহানারা ইমামের সেই চেতনার উত্তরসূরি। জাহানারা ইমাম লড়াই করেছিলেন তাঁর সন্তানের মত লক্ষ সন্তানের হত্যার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে। একজন রুমীর জননী জাহানারা ইমামই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণ আদালত গঠন করেছিলেন, পরিণত হয়েছিলেন "শহীদ জননী"তে।

 

জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ-আদালত যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত হয়েছিল। ১৯৯২ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এই গণ-আদালত প্রতীকী বিচার করে, যেখানে গোলাম আযমকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধী ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সদ্য বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার স্বৈরশাসনকে জায়েজ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র- বাস্তবায়নের জন্য কোনদিনও উদ্যোগ নেয়নি। চব্বিশের গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বাধীনতার চেতনা থেকে আমরা এখনো অনেক দূরে। শহীদ জননী জাহানারা ইমাম আমাদের কাছে লড়াইয়ের অনুপ্রেরণা, তাঁর মৃত্যুবার্ষিকী আমাদের কাছে শহীদ রুমীর স্বপ্নের ছাত্র-শ্রমিক-মেহনতী জনতার বাংলাদেশ গড়ার সংগ্রামের তাগিদ। 
 

 

নেতৃবৃন্দ আরো বলেন, ৭১ এবং ২৪ এ বাংলাদেশে যারা গণহত্যা সংগঠিত করছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। জাহানারা ইমামকে স্মরণ করতে হলে, তার চেতনা বাস্তবায়নে একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাম গণতান্ত্রিক শক্তিকে শক্তিশালী করার বিকল্প নেই। 
আলোচনাসভা শেষে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের হাত ধরে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গ্রীন’ স্বেচ্ছাসেবী সংগঠন

news image

ঝালকাঠিতে সুগন্ধা নদীর ভাঙনরোধে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন

news image

পিরোজপুরে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন: ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের র‍্যালি ও আলোচনা সভা

news image

দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত যমুনা নদীর উপর দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবিতে মানববন্ধন

news image

ঝালকাঠিতে দৃষ্টিনন্দন ডিসি পার্কের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রীবর ড. জিয়াউদ্দিন হায়দার

news image

মাদারগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করেছে বিএনপি

news image

কাউনিয়া হাউজিং রোড পরিদর্শনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান

news image

জামালপুরের ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে নতুন পোশাক বিতরণ

news image

জামালপুরে সাত দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী , থানায় অভিযোগ!

news image

শেরপুর জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া

news image

জামালপুরে স্কুলছাত্রীদের সাইবার বুলিং ও সহিংসতা রোধে পুলিশ সুপারের দিকনির্দেশনা

news image

টেকেরহাট সেতুর ঢালে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

news image

আরআরএফ বরিশাল পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!

news image

মাদারীপুরে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন

news image

জামালপুরের মাদারগঞ্জে বজ্রপাতে মুসা ফকির নামে এক কৃষকের করুণ মৃত্যু

news image

বরিশালের শতবর্ষী ‘চান বাংলো’: দেড়শ বছরের ইতিহাস ও বর্তমান চিত্র

news image

পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেক্সাস কর্মসূচির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

news image

পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

news image

মাদারীপুর জেলায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন!

news image

বরিশালে ডিআইজি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

news image

অলিম্পিক সিমেন্ট কারখানার ৭ম দিনের চলমান আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংহতি প্রকাশ

news image

জামালপুরে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

নোয়াখালী জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন

news image

অপরাধ দমনে মানবিক পুলিশিংয়ের জোর: বরিশালে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

news image

ফরিদপুর জেলা পুলিশের হিসাব শাখা ও সদর কোর্ট পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি এম এ জলিল

news image

গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত!

news image

দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন