বুধবার ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার

কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার

১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কাউনিয়া থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর চাঞ্চল্যকর জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধু (২৬)-কে গ্রেফতার করেছে। একই সাথে আসামির দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

গত ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ০২:৩০ থেকে ০৩:০০ ঘটিকার মধ্যে কাউনিয়া থানাধীন বিসিসি ০৫ নং ওয়ার্ডস্থ পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় জসিম সিকদার বাবু নামক এক মাছ ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই কাউনিয়া থানা পুলিশ পলাশপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঐ দিন রাতেই মামলার ২নং আসামি সিয়াম ও ৩নং আসামি শহীদকে গ্রেফতার করে।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক ও পূর্ব শত্রুতার জেরে আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল উক্ত হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার পর থেকে মূল হত্যাকারী মোঃ হৃদয় সরদার পিতা- মোঃ শওকত সরদার, মাতা- পাখি বেগম, সাং- মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল) সহ অন্যান্য আসামিরা গ্রেফতার এড়াতে নিজেদেরকে আত্মগোপনে রাখে।

 

বিএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করে।

 

তার ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন টিয়াখালী আনছার উদ্দীন মল্লিক কলেজ এলাকা থেকে ১নং আসামি মোঃ হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেফতার করা হয়।

নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত মধুর  দেওয়া তথ্য মোতাবেক, ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাতে ৪নং আসামি সাজ্জাদ এর বসত ঘরের সামনের পরিত্যক্ত স্থান থেকে একটি পুরাতন নেভি ব্লু রঙের জিন্স প্যান্টে মোড়ানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ০১ (এক) টি রামদা ও ০২ (দুই) টি বগি দা উদ্ধার করা হয়।

 

উক্ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ

news image

কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার

news image

শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

news image

নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু

news image

চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!

news image

পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।

news image

মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ

news image

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক

news image

বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস

news image

মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন

news image

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news image

জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়

news image

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

news image

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন

news image

বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা

news image

পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ

news image

বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

news image

মাদারগঞ্জে র‍্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা

news image

নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা

news image

বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা

news image

পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু

news image

জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার

news image

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম

news image

বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত

news image

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ