মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু

 নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মারধরে বাবুল মিয়া (৬২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৭ মে) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। ধান ভাঙার মেশিনে কাজ করতেন বলে পরিবার জানিয়েছে।

 


স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে ধান কাটার শ্রমের বাবদ একই গ্রামের হাবিবুর রহমানের কাছে বাবুল মিয়ার ১০ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল। আজ সকাল সাড়ে আটটার দিকে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম পাশের একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এসময় হাবিবুর রহমানের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

 

পরিবারের অভিযোগ, একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন। ছেলেকে মারধরের খবর পেয়ে বাবুল মিয়া এগিয়ে গেলে তাকেও দাড়ি ধরে ফেলে দেওয়া হয়। পরে তার বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

পাথরঘাটায় বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান

news image

দেওয়ানগঞ্জে কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবীদের অসচ্ছল পরিবারে ইউএনও’র খাদ্য সহায়তা

news image

নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম

news image

জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১

news image

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের

news image

স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news image

দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর

news image

মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 

news image

বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়

news image

নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ

news image

ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ

news image

জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১

news image

জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

news image

বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ

news image

দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর

news image

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত

news image

বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

news image

বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা

news image

বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন

news image

বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক

news image

পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

news image

সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

news image

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

news image

জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

news image

পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'

news image

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন

news image

মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩

news image

মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ

news image

মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।

news image

জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন