মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার ১৯ মে ২০২৬ ০২:২৬ পি.এম
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের এক বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ মোছাঃ নাজমিন আক্তার (২২) নামের এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। মাদক চোরাচালান রোধে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই বড় সাফল্য এলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (১৮ মে) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় চিলমারী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকায় এক মাদক কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে— এমন খবর পেয়ে পুলিশ পুরো এলাকা জুড়ে নজরদারি বাড়ায়। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে নাজমিন আক্তারকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি করা হলে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি নাজমিন আক্তার কুড়িগ্রামের স্থানীয় বাসিন্দা নন। তিনি যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার বাসিন্দা। দূরবর্তী জেলা থেকে কুড়িগ্রামে এসে তার এই মাদক পরিবহনের উদ্দেশ্য এবং এর সাথে স্থানীয় কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই বড় মাদক উদ্ধারের বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "চিলমারীর মাটিকাটা মোড় এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জেলা জুড়ে মাদকের বিস্তার রোধে এবং যুব সমাজকে রক্ষা করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
পুলিশ আরও জানিয়েছে, ধৃত আসামি নাজমিন আক্তারের বিরুদ্ধে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই চালানের উৎস এবং গন্তব্য কোথায় ছিল, তা উদঘাটনের জন্য আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। চিলমারী থানা পুলিশের এই তাৎক্ষণিক ও সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
নেত্রকোণার পূর্বধলা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম
জামালপুরের দিগপাইতে দ্রুতগামী ট্রাকের চাপায় সাবেক শ্রমিক নেতাসহ নিহত ২, আহত ১
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনা পুলিশ সুপারের
স্বাধীন সাংবাদিকতা ও এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের গুরুত্ব তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
দেওয়ানগঞ্জে ৪৩ পরিবারকে সরকারি সহায়তা: ৮৬ বান্ডিল ঢেউটিন ও নগদ টাকা হস্তান্তর
মেলান্দহ নিখোঁজের ৩ দিন পর এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর পলাশপুরের ভাইরাল ‘শান্ত’ আবারও আলোচনায়
নাগরিক দুর্ভোগ লাঘবে মাঠে বিসিসি: ২৭ নম্বর ওয়ার্ডের সড়ক পরিদর্শন ও সংস্কারের নির্দেশ
ইসলামপুরে অধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে হিজড়া জনগোষ্ঠীর দিনব্যাপী প্রশিক্ষণ
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ১
জামালপুর আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাসের ধাক্কায় উপজেলা যুবদল নেতা-স্ত্রীসহ আহত, জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক অবরোধ
দিগপাইতে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী নিহত: স্পিডব্রেকার ও ফুটওভার ব্রিজের দাবি এলাকাবাসীর
মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে মাসিক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি কলেজে ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
বরিশালে গার্ল গাইডসের বৃক্ষরোপণ অভিযান ২০২৬: ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় সবুজ বার্তা
বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন
বরিশাল জেলায় শ্রেষ্ঠ ওসি হিজলা থানার সোলায়মান, সাজা ওয়ারেন্টে সেরা এএসআই বাদল ও রাজ্জাক
পাথরঘাটায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত : ই-নথি চালুর নির্দেশ ও সরকারি জমি উদ্ধারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
জামালপুরে জোড়া রায়: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, অপহরণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ফলদ ও বনজ বৃক্ষরোপণ করলো 'বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন'
বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরে “বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরাম’র ” উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ২০২৬ সম্পন্ন
মেলান্দহে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩
মাদারগঞ্জে প্রবাসীর রহস্যজনক মৃত্যু: শ্মশানঘাট থেকে মরদেহ মর্গে পাঠালো পুলিশ
মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নগদ ৩ লাখ টাকাসহ সর্বস্ব হারাল পরিবার।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন: মসজিদ-স্কুল রক্ষায় স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী!
ঝালকাঠিতে হবে দেশের প্রথম ‘কালচারাল ভিলেজ’, আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ২৫০ শয্যার হাসপাতাল