বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২০ মে ২০২৬ ০৯:৪৪ পি.এম
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ৯টার সময় উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। একসঙ্গে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত শিশুরা হলো— খয়েরবাড়ী বাজার এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু দুটি বাড়ির পাশে উঠানে খেলা করছিল। খেলার ছলে একপর্যায়ে তারা বাড়ির অদূরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া একটি গভীর গর্তের দিকে চলে যায়। সাম্প্রতিক বৃষ্টির কারণে সেই বালুর গর্তটিতে প্রচুর পানি জমে গভীর খাদের সৃষ্টি হয়েছিল। অসাবধানতাবশত দুই শিশু ওই গর্তের পানিতে পড়ে তলিয়ে যায়।
এদিকে দীর্ঘ সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই বালুর গর্তের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী শিশুদের পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হয়।
খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার গভীর শোক প্রকাশ করে বলেন, "বাড়ির পাশের মাঠের উত্তর অংশে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ফলে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল। সম্প্রতি হওয়া বৃষ্টিতে গর্তটি পানিতে পূর্ণ ছিল। অবুঝ শিশু দুটি খেলার ছলে সেখানে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।" স্থানীয়রা এই ধরণের ঝুঁকিপূর্ণ বালুর গর্ত দ্রুত ভরাট করার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু দুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত