বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২২ মে ২০২৬ ০৯:০০ পি.এম
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে লিজা মনি (৭) ও ইয়াছিন (৩) নামে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে উপজেলার কড়ইচড়া ও চরপাকেরদহ ইউনিয়নে অত্যন্ত হৃদয়বিদারক এই ঘটনা দুটি ঘটে। একই দিনে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নে ঝাড়কাটা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় লিজা মনি। সে ওই এলাকার রবিউল ইসলামের কন্যা। জানা গেছে, সকালে বৃষ্টিপাতের কারণে নদীতে তীব্র স্রোত ছিল। রবিউল ইসলাম তাঁর ছেলে রিয়াদ ও মেয়ে লিজা মনিকে নিয়ে নদীতে গোসল করতে নামলে হঠাৎ দুই শিশুই স্রোতের টানে ভেসে যেতে থাকে। এ সময় বাবা তাৎক্ষণিকভাবে ছেলে রিয়াদকে টেনে উদ্ধার করতে সক্ষম হলেও মেয়ে লিজা মনি নদীর পানিতে তলিয়ে যায়। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিনে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় বাড়ির পাশের ডোবায় ডুবে ইয়াছিন নামে তিন বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইয়াছিন ওই এলাকার জুসশেদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে শিশুটির মা বাড়ির উঠানে ভুট্টা শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। মায়ের ব্যস্ততার সুযোগে খেলতে খেলতে ইয়াছিন সবার অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে ডোবার পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন তারা। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রূপা আক্তার গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “শিশুটির মা গৃহস্থালি কাজ নিয়ে ব্যস্ত থাকায় সবার অগোচরে ইয়াছিন ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি। অসচেতনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে লিজা মনি ও ইয়াছিন নামে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর ডায়েরি করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্ষা ও বৃষ্টির এই সময়ে শিশুদের প্রতি বাড়তি নজর রাখার জন্য তিনি অভিভাবকদের অনুরোধ জানান।
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা