রবিবার ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবকের নাম সুরুজ কাজী। তিনি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস আগে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন সুরুজ কাজী। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে উন্নত জীবনের আশায় দালাল দেলো মাতুব্বরের মাধ্যমে বিদেশে যাওয়ার উদ্যোগ নেন তিনি। প্রথমে তাকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে ভালো চাকরির আশ্বাস দেওয়া হলেও পরে বাংলাদেশি দালাল জাফরের মাধ্যমে তাকে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
 

 

পরিবারের দাবি, সম্প্রতি ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ড্রোন হামলায় নিহত হন সুরুজ কাজী। তার মৃত্যুর বিষয়টি প্রথমে গোপন রাখা হলেও পরে রাশিয়ায় অবস্থানরত দুই বাংলাদেশি প্রবাসী মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে নিশ্চিত করেন।
 

সুরুজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় জমে যায়। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধ বাবা-মা।
 

নিহত সুরুজের বোন শারমিন বলেন, “আমার ভাইকে রাশিয়ান কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে দালালরা টাকার বিনিময়ে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই এবং ওই দালালদের শাস্তির দাবি করছি।”
 

এ বিষয়ে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, “নিহত সুরুজ কাজীর মরদেহ দেশে আনার ব্যাপারে সর্বাত্মক আইনি সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে, যাতে এভাবে ঝুঁকি নিয়ে বিদেশে যেতে না হয়।”
এদিকে, স্বজন ও এলাকাবাসী অসচ্ছল পরিবারটির জন্য সরকারি সহায়তা এবং সুরুজ কাজীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক

news image

শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন

news image

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

news image

শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

news image

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

news image

জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news image

খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

news image

শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ

news image

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন

news image

ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

news image

বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

news image

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

news image

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ

news image

কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার

news image

শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

news image

নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু

news image

চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!

news image

পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।

news image

মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ

news image

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক

news image

বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস

news image

মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন

news image

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news image

জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়

news image

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

news image

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন