রবিবার ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

বরিশালের বাবুগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম লাবিব। নিষ্পাপ এই শিশুর আকস্মিক ও অকাল চলে যাওয়া যেন স্তব্ধ করে দিয়েছে পুরো এলাকা। একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থা মা-বাবার।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে এই হৃদয়বিদারক ও বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার বাসিন্দা মনির শেখ ও সালমা আক্তার দম্পতির একমাত্র পুত্রসন্তান।

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে মা সালমা আক্তারের সঙ্গে বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে নানা ইউনুস হাজীর বাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট লাবিব। স্বজন কাওসার হোসেন জানান, শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে ঘরের বাইরে খেলতে বের হয় শিশুটি। খেলতে খেলতে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

 

কিছুক্ষণ পর ঘরে লাবিবকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন তারা। স্বজনরা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু লাবিবকে মৃত ঘোষণা করেন।

 

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। একমাত্র নাতির নিথর দেহ বুকে জড়িয়ে নানা ইউনুস হাজীর আহাজারিতে হাজী বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন। আনন্দের বেড়ানো যে এভাবে একটি পরিবারের জন্য আজীবনের কান্নায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি বলে জানান স্থানীয়রা।

 

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "বিষয়টি আমার জানা নেই। স্থানীয় বা পরিবারের পক্ষ থেকে থানায় কেউ এখনো পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর জানায়নি।"


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক

news image

শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন

news image

বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া

news image

শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

news image

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত

news image

জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news image

খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

news image

শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ

news image

শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন

news image

ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

news image

বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩

news image

দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

news image

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ

news image

কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার

news image

শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

news image

নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু

news image

চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!

news image

পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।

news image

মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ

news image

এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক

news image

বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস

news image

মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন

news image

জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

news image

জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে

news image

প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

news image

চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়

news image

বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার

news image

জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা

news image

দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন