মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৯ এপ্রিল ২০২৬ ১০:২০ পি.এম
জামালপুরে গৃহবধূ অপহরণ
জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের বাদেচান্দিতে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিক মিয়ার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়াসহ স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করা হলেও তার স্ত্রী মিম নিখোঁজ আছেই বলে জানা যায় ।
অভিযোগে জানা যায়, জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড বাদেচান্দি মোড় ও অনন্ত বাড়ি গ্রামে এক গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত শ্রমিকদল নেতা মানিক মিয়া। গৃহবধূর স্বামী ওসমান গণি লক্ষীরচর ইউনিয়নের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ঢাকায় চাকরী করেন।
এদিকে বাদেচান্দি মোড় এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করছেন তার স্ত্রী মীম।
এ ঘটনায় জামালপুর সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. উসমান গণি। কিন্তু অভিযোগে অপহরণকারী মো. মানিক মিয়া ক্ষমতাসীন দল বিএনপির সহযোগী সংগঠন ২ নং শরিফপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হওয়ায় সে এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।
অন্যদিকে পুলিশ বলছে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পায়নি পুলিশ।
এ বিষয়ে অভিযোগকারী মীম এর স্বামী উসমান গণি জানান, জীবিকার তাগিদে আমি ঢাকায় চাকরী করার সুবাদে শ্রমিকনেতা মানিক মিয়া আমার স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে তার কথায় রাজি না হলে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারন করে। বিষয়টি আমি জানতে পারলে ঢাকা থেকে এসে দেখি মানিক মিয়া আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত আমার স্ত্রীর কোন খোঁজখবর নাই। আমি এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করলেও এখন পর্যন্ত আমার স্ত্রীকে উদ্ধার করতে পারেনি। আমি আমার স্ত্রীকে ফেরত চাই এবং মানিক মিয়ার বিচার চাই।
জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান জানান, বিষয়টি আমি শুনেছি। মানিক মিয়া যদি অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে অভিযুক্ত মানিক মিয়া জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তবে এ বিষয়ে গ্রাম্য সালিশের কথা তিনি শিকার করেছেন।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তবে প্রাথমিক তদন্তে অপহরণের বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। তদন্ত এখনও চলমান রয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস