মোঃ সাইফুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার ০৭ এপ্রিল ২০২৬ ০১:১০ পি.এম
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
মাদারীপুর শহরের লেকের পাড় এলাকায় অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবনের লিফটে আটকে পড়া এক শিশুসহ ৮ জন নারী প্রশিক্ষণার্থীকে দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ১০ তলা বিশিষ্ট এই ভবনে যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি মাঝপথে আটকে গেলে এই আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে সমন্বিত সরকারি অফিস ভবনের একটি দপ্তরে সেলাই প্রশিক্ষণ নিতে আসেন ৭ জন নারী। তাদের সঙ্গে একটি শিশুও ছিল। তারা ১০ তলা ভবনের উপরের তলায় যাওয়ার জন্য লিফটে ওঠেন। লিফটটি যখন সপ্তম ও অষ্টম তলার মধ্যবর্তী স্থানে পৌঁছায়, তখন হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিকল হয়ে মাঝপথে থমকে দাঁড়ায়।
লিফটটি আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী ও শিশু প্রচণ্ড গরমে এবং অক্সিজেনের অভাবে চরম আতঙ্কের মধ্যে পড়েন। তারা লিফটের ভেতর থেকে চিৎকার শুরু করেন এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় সহায়তার জন্য যোগাযোগ করার চেষ্টা করেন। দীর্ঘ সময় চেষ্টার পর কোনো কুল-কিনারা না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় লিফটের দরজা বিশেষ কৌশলে খুলে বিকেল সাড়ে ৫টার দিকে আটকে পড়া সকলকে উদ্ধার করতে সক্ষম হন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, "খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে সপ্তম ও অষ্টম তলার মাঝামাঝি স্থান থেকে আটকে পড়াদের উদ্ধার করে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই আমরা তাদের নিরাপদে বের করে আনতে পেরেছি। উদ্ধারকৃত শিশুসহ ৮ জনই বর্তমানে সুস্থ রয়েছেন।"
সরকারি এই গুরুত্বপূর্ণ ভবনের লিফট রক্ষণাবেক্ষণে কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন, নিয়মিত সার্ভিসিং না করার কারণেই এমন বিপত্তি ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান
বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।
পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।
দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।
বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।
রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।
মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।
জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।
বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা
রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়
খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা
ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ
সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা
জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল