কিরন আক্তার, স্টাফ রিপোর্টার ০৭ এপ্রিল ২০২৬ ১২:৫৯ পি.এম
দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান
সরকারি দপ্তরে দালাল ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিসে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন বহিরাগতদের পালানো রোধ করতে অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব এবং জেলা রেজিস্ট্রার আমির হামজাকে সাথে নিয়ে এই ঝটিকা অভিযানে নামেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অফিসটি ঘিরে ফেলেন।
অভিযান চলাকালীন সংসদ সদস্য নিজে অফিসের ভেতরে থাকা দলিল লেখক এবং জমি ক্রেতা-বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন। তিনি জানতে পারেন যে, দীর্ঘদিন ধরে এই অফিসে নিবন্ধিত দলিল লেখকদের নাম ভাঙিয়ে একদল বহিরাগত 'সহকারী' পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকি প্রতিদিন দুপুরে নিয়মিত চাঁদা তোলা হয় বলেও ভুক্তভোগীরা অভিযোগ করেন।
কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি বন্ধে এমপি জাহান্দার আলী মিয়া ৪৭ জন নিবন্ধিত দলিল লেখকের তালিকা যাচাই করেন। তিনি নির্দেশ দেন যে, প্রত্যেক দলিল লেখকের কেবল একজন করে অনুমোদিত সহকারী থাকতে পারবে এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি অবিলম্বে জমা দিতে হবে। তালিকাভুক্ত সহকারী ব্যতীত অন্য কোনো বহিরাগতকে অফিসের সীমানায় পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাহান্দার আলী মিয়া বলেন, "রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। গত ১৬-১৭ বছর ধরে সরকারি দপ্তরগুলোতে একদল মস্তান ও চাঁদাবাজ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। আমি তাদের স্পষ্ট বলে দিতে চাই, মাদারীপুরের মাটিতে আর কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না।"
তিনি আরও যোগ করেন, "জনগণ আমাকে ঘরে বসে থাকার জন্য ভোট দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তারা আমাকে নির্বাচিত করেছে। আজ থেকে প্রতিটি সরকারি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে আমার এই ধরনের ঝটিকা অভিযান নিয়মিত চলবে।"
অভিযানকালে উপস্থিত সদর ইউএনও ওয়াদিয়া শাবাব জানান, সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জেলা রেজিস্ট্রার আমির হামজাও অফিসের শৃঙ্খলায় এমপির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দ্রুত নিবন্ধিত সহকারীদের আইডি কার্ড ইস্যু করার প্রতিশ্রুতি দেন।
এই অভিযানের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। এলাকাবাসীর প্রত্যাশা, এই পদক্ষেপের ফলে সাব-রেজিস্ট্রার অফিসে জমি কেনাবেচায় সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান
বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।
পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।
দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।
বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।
রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।
মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।
জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।
বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা
রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়
খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা
ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ
সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা
জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল