বুধবার ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ০৭ এপ্রিল ২০২৬ ১২:১৫ পি.এম

তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ

তিস্তা বাঁধ প্রকল্পের জমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সুফল চন্দ্র গোলদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ এপ্রিল) দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি তালিকাভুক্ত করা হয়।

 

 দুদকের উপ-সহকারী পরিচালক মো. ফেরদৌস রায়হান বকসী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামিরা হলেন: ১. সুফল চন্দ্র গোলদার (অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল) ২. শরীফ আহমেদ (কানুনগো) ৩. মো. আফতাব আলম ৪. মো. শাহাবউদ্দিন ৫. মো. হাফিজ উদ্দিন লালখা ৬. অখিল চন্দ্র

 

 মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাড়াইশালপাড়া মৌজায় তিস্তা বাঁধ প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ রয়েছে, ২০১৬ সালে এলএ কেসের মাধ্যমে জমি অধিগ্রহণের সময় জাল কাগজপত্র ও ভুয়া রেকর্ড তৈরি করে প্রকৃত মালিকদের পরিবর্তে অন্যদের নামে ক্ষতিপূরণের অর্থ উত্তোলন করা হয়।

 

তদন্তে দেখা গেছে, আসামী হাফিজ উদ্দিন লালখা জাল নথির মাধ্যমে অতিরিক্ত প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং অখিল চন্দ্রের নামে কোনো জমি না থাকা সত্ত্বেও ৩০ লাখ ৫৫ হাজার টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। দুদক বলছে, কানুনগো শরীফ আহমেদ জালিয়াতির মাধ্যমে চেক প্রস্তুত করেন এবং তৎকালীন সংশ্লিষ্ট কর্মকর্তা (বর্তমান এডিসি) সুফল চন্দ্র গোলদার তাতে স্বাক্ষর করেন।

 

 তবে অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার বলেন, "আদালতের রায় অনুযায়ী খতিয়ানগুলো সঠিক ছিল। দুদক বিষয়টিকে ভুল বলছে। আমরা আইনিভাবেই বিষয়টি আদালতে মোকাবিলা করব।"

 

দুদক কর্মকর্তা মো. ফেরদৌস রায়হান বকসী জানান, দীর্ঘ অনুসন্ধানের পর প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে এই মামলা করা হয়েছে। তদন্তে আরও কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি

news image

কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর

news image

ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

news image

রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার

news image

পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

news image

মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

news image

দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান

news image

বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।

news image

পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।

news image

দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।

news image

বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।

news image

রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।

news image

মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।

news image

জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার

news image

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।

news image

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

news image

মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা

news image

রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

news image

দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড

news image

ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ

news image

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

news image

মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

news image

বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন

news image

মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া

news image

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

news image

খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা

news image

ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ

news image

সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা

news image

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল