বুধবার ০১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার  ৩১ মার্চ ২০২৬ ১০:১৪ পি.এম

শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন-এর নেতৃত্বে জেলা এনএসআই (NSI) কর্মকর্তা এবং শিবপুর মডেল থানা পুলিশের একটি দল দুলালপুর মোড় বাজারের 'কাসেম এন্টারপ্রাইজ' নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানে দোকানটির গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

 

অননুমোদিত মজুত এবং বিএসটিআই কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক কাসেমকে ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ইউএনও’র উপস্থিতিতেই জব্দকৃত ২০০ লিটার ডিজেল প্রতি লিটার ১০০ টাকা (নির্ধারিত মূল্যে) স্থানীয় সাধারণ মানুষের কাছে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়। কম দামে তেল কিনতে পেরে স্থানীয়দের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

 

 একই অভিযানে বেলা ১:২০ মিনিটের দিকে দুলালপুর মোড়ে অবস্থিত 'মোতাহার সুইটস' নামক একটি মিষ্টির দোকানে তল্লাশি চালানো হয়। অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও সিঙ্গারা তৈরি এবং বিক্রির অপরাধে দোকান মালিককে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। সেই সাথে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়।

 

 অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন সংবাদমাধ্যমকে বলেন, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকারি আইন ও জনস্বার্থ রক্ষায় আমাদের এই ধরনের কঠোর অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত অব্যাহত থাকবে।”

 

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন দুলালপুর বাজারের সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট

news image

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত

news image

সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি

news image

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস

news image

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা

news image

রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য

news image

ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান

news image

শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

news image

রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে

news image

জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

news image

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।

news image

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫

news image

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।

news image

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।

news image

শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।

news image

বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

news image

জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।

news image

জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।

news image

বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

news image

দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২

news image

বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য

news image

বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা

news image

পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা

news image

সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

news image

পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ

news image

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান

news image

এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের

news image

জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ