শক্রবার ২৮ আগষ্ট ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট

মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট

মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পিকআপ চালক। মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম অজয় কুমার হাওলাদার (৪০)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি সমাদ্দার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সাথে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 সংঘর্ষের ফলে পিকআপের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ও হেলপার আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, পিকআপের হেলপারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

 

 মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।"

 

নিহতের মরদেহ মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করছেন স্থানীয়রা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে বাঁচালেন পুলিশ সদস্য অমিত হাসান

news image

দেড় কিলোমিটার সড়ক যেন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

সাদুল্লাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

news image

কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

মিথ্যা গুজবে আগৈলঝাড়া থানায় আক্রমণ: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপারের বক্তব্য, গ্রেফতার ৩২ জন!

news image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এর মিতালী উচ্চ বিদ্যালয় আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

news image

দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশু নিখোঁজ 

news image

পাথরঘাটায় পৈতৃক জমিতে প্রভাব বিস্তার ও নির্মান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

news image

নালিতাবাড়ীতে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 

news image

সিরাজগঞ্জে স্বামী হারিয়ে ৫ সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন অসহায় মায়ের, সাহায্যের আকুতি

news image

মতলব উত্তরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ ও চাঁদপুর জেলা শাখা কমিটি গঠন

news image

মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচি ও চাঁদপুর জেলা 'বাংলাদেশ গ্রীন' স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন

news image

গজরা ইউনিয়নে মাদক প্রতিরোধ পরিষদের আত্মপ্রকাশ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত প্রতিটি পরিবার’

news image

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

news image

ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সিরাজগঞ্জ জেলা সফর, কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সিরাজগঞ্জ সদর থানা দ্বিবার্ষিক পরিদর্শন!

news image

ঝালকাঠির মানুষের কাছে সরাসরি এলাকার সমস্যার কথা শুনলেন জিয়াউদ্দিন হায়দার!

news image

মাদারগঞ্জে নিখোঁজের ৩ দিন পর   ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

news image

লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

news image

মতলব উত্তরের গজরা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

news image

জামালপুরে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি 

news image

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি'র শেরপুর জেলা  সফর, বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ

news image

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

news image

জামালপুর পুলিশ সুপার মহোদয় কর্তৃক ইসলামপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন

news image

দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগে প্রশংসায় ভাসছেন ইউএনও শাহ জহুরুল হোসেন  ও ওসি:মোঃ আনোয়ার হোসেন

news image

দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

news image

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

news image

বরিশালে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

দেওয়ানগঞ্জে হঠাৎ গাছ উপড়ে পড়ে প্রাণ গেল ৭০ বছরের বৃদ্ধার

news image

জামালপুরে গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ: তীব্র যানজটে যাত্রীদের চরম ভোগান্তি