নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ৩০ মার্চ ২০২৬ ০৮:০৯ পি.এম
বিএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদস্যদের পেশাগত মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিগত তিন মাসের (ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬) গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন, রেশন, উন্নত ডাইনিং ও ক্যান্টিন সুবিধা এবং মানসম্মত চিকিৎসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন পদের পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যার কথা সরাসরি শুনে তাৎক্ষণিক কিছু কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, "অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। তবে অধিকার ভোগের পাশাপাশি বাহিনীর কঠোর ডিসিপ্লিন মেনে চলা বাধ্যতামূলক। সুশৃঙ্খল বাহিনী হিসেবেই আমাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।"
কল্যাণ সভার এক আবেগঘন পর্যায়ে বিএমপি’র ছয়জন গর্বিত সদস্যকে রাজকীয় সংবর্ধনার মাধ্যমে অবসরোত্তর বিদায় (PRL) জানানো হয়। বিদায়ী সদস্যরা হলেন:
এএসআই (নি:) মোঃ মাহেব হোসেন
এএসআই (নি:) মোঃ শফিকুল ইসলাম
কনস্টেবল মোঃ ইউসুফ আলী
কনস্টেবল মোঃ জাহাঙ্গীর আলম
কনস্টেবল মোঃ জয়নাল আবেদীন
কনস্টেবল মোঃ জাকারিয়া
বিদায়ী সহকর্মীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, "দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দেশমাতৃকার সেবা শেষে আপনারা আজ অবসরে যাচ্ছেন। আপনাদের ত্যাগ ও শ্রম বিএমপি'র জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।" অনুষ্ঠান শেষে বিদায়ী সদস্যদের বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন