শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ২৬ মার্চ ২০২৬ ০৮:১৪ পি.এম
বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে ঝাপসা দৃষ্টি, আর হৃদয়ে একরাশ অবহেলার ক্ষত। তিনি বীর মুক্তিযোদ্ধা মনমথ রঞ্জন মিস্ত্রী। ১৯৭১ সালে দেশের মায়ায় বাবা ও চাচার সাথে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার স্বাধীনতায়। কিন্তু ৫৪ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তাঁর কপালে জোটেনি বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী গ্রামের নিভৃত পল্লীতে আজ শোক আর অভাব-অনটন নিয়ে ধুঁকছে এই বীর পরিবার।
মুক্তিযুদ্ধে অংশ নেওয়াই কাল হয়েছিল মনমথ রঞ্জনের পরিবারের জন্য। পাকিস্তানি হানাদার বাহিনী তাঁর বসতঘর পুড়িয়ে দেয়। পাশবিক নির্যাতন চালায় তাঁর মা পারুল রাণী মিস্ত্রী ও চাচি পুষ্প রাণী মিস্ত্রীর ওপর। বাবা মনোহর মিস্ত্রী, চাচা মথুরানাথ মিস্ত্রী, কর্ণধর মিস্ত্রী এবং প্রতিবেশী মতিয়ার রহমানকে তালুক চরদয়ানী খেয়াঘাটে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আজও তাঁদের লাশের খোঁজ মেলেনি। মা-চাচি বীরাঙ্গনা হয়েও পাননি মর্যাদা, বাবা-চাচারা শহীদ হয়েও রয়ে গেছেন অন্তরালে।
কথা হয় মনমথ রঞ্জন মিস্ত্রীর সাথে। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, ‘বেঁচে আছে শুধু কায়া (শরীর)। ৭১-এর বিভীষিকা আমাকে কুরে কুরে খাচ্ছে। এখন শুধু ওপারে যাওয়ার অপেক্ষায় আছি।’ তিনি জানান, ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দীনের অধীনে বামনা, পাথরঘাটা ও মঠবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন তিনি। তাঁর নাম ‘সবুজ মুক্তিবার্তায়’ থাকলেও অজ্ঞাত কারণে ‘লাল মুক্তিবার্তায়’ স্থান পায়নি।
অনুসন্ধানে জানা যায়, মনমথ রঞ্জন মিস্ত্রী ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত কাঁঠালতলী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাছে ৯ নম্বর সেক্টরের মেজর এম. এ জলিল, সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দীন এবং সেকেন্ড ইন কমান্ড আলমগীর হোসেনের দেওয়া সনদ রয়েছে। এমনকি ২০১৬ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাও তাঁকে ভাতা দেওয়ার সুপারিশ করেছিলেন। কিন্তু রহস্যজনক কারণে বারবার চূড়ান্ত তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে যায়।
মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক শফিকুল ইসলাম খোকন বলেন, ‘মনমথ রঞ্জন মিস্ত্রী একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। তাঁর পরিবারের আত্মত্যাগ অতুলনীয়। সব প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাঁর ফাইল আটকে যায়, তা রহস্যজনক।’ পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব এম. এ খালেক বলেন, ‘আমরা বারবার সুপারিশ করলেও অজ্ঞাত কারণে তিনি তালিকাভুক্ত হচ্ছেন না।’
মনমথ রঞ্জনের শেষ ইচ্ছা, মৃত্যুর আগে অন্তত রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু দেখে যাওয়া। তিনি বলেন, ‘মেজর জিয়াউর রহমানের পুত্র আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর কাছে আমার আকুতি, অন্তত মরার আগে আমাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতিটুকু দিয়ে যান।’
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন