মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার ২৫ মার্চ ২০২৬ ১১:২১ পি.এম
সিআইডি সংবাদ ২০২৬
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম-কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করা হয়।
১৫ তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করা জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ একজন অত্যন্ত দক্ষ ও পেশাদার কর্মকর্তা। সিআইডিতে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি ছিলেন। ডিএমপি, সিএমপি এবং কুষ্টিয়া, ভোলা ও শেরপুরের পুলিশ সুপার হিসেবে তাঁর রয়েছে বিশাল মাঠপর্যায়ের অভিজ্ঞতা। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (UNAMID) উচ্চপদে দায়িত্ব পালন তাঁর ক্যারিয়ারে বিশেষ মাত্রা যোগ করেছে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত সিআইডি প্রধান তাঁর বক্তব্যে সিআইডিকে জনগণের আস্থার ‘এপেক্স ইনভেস্টিগেশন ইউনিট’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "সততা শুধু আর্থিক লেনদেনে নয়, বরং কর্মস্থলের প্রতিটি মুহূর্তে বজায় রাখতে হবে। দায়িত্বে অবহেলা বা বিনা কারণে কর্মস্থল ত্যাগ কোনোভাবেই সহ্য করা হবে না।" তিনি আরও জানান যে, আধুনিক টুলস ও প্রশিক্ষণের পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও যারা কাজ করতে অনাগ্রহী হবেন, সিআইডিতে তাদের কোনো স্থান নেই।
বিদায়ী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তাঁর ৩১৩ দিনের দায়িত্বকালীন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে জটিল মানিলন্ডারিং ও ফিন্যান্সিয়াল ক্রাইম মোকাবিলায় সিআইডি অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। তাঁর সময়ে পেন্ডিং মামলার সংখ্যা ৬০০ থেকে কমিয়ে মাত্র ৫০-এ নামিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, সারাদেশে ৭৪ টি ক্রাইম সিন ইউনিট এবং ৬টি আঞ্চলিক ফরেনসিক ল্যাব স্থাপনের প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, সিআইডিকে আরও প্রযুক্তিনির্ভর করতে ‘ওয়ান স্টপ কল সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের যে ধারা শুরু হয়েছে, তা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি ও অনলাইনে যুক্ত ছিলেন। শেষে নবাগত প্রধান বিদায়ী প্রধানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন