বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৮ মার্চ ২০২৬ ১১:৩৮ পি.এম
দিনাজপুর বিজিবি অভিযান, কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
দিনাজপুরে বিপুল মূল্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ একটি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত এই অভিযানে কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ও বিশাল আকৃতির বেলে পাথরের শিলা উদ্ধার করা হয়।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈনের নেতৃত্বে বিজিবি ও চিরিরবন্দর থানা পুলিশের একটি চৌকস দল রানীরবন্দর ও ভূষিরবন্দর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত নিদর্শনের মধ্যে রয়েছে ৩০ কেজি ৬০০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ‘উমা-মহেশ্বর’ ও ‘বিষ্ণু’ দেবের মূর্তি। এছাড়া ভূষিরবন্দর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি মূল্যবান বেলে পাথরের প্রত্নতাত্ত্বিক শিলা উদ্ধার করা হয়।
মূর্তি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা গ্রামের শ্রী তাপস চন্দ্র রায় (৩০) এবং নশরৎপুর গ্রামের শ্রী পরেশ চন্দ্র রায় (৬০)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কষ্টি পাথর ও বেলে পাথরের শিলার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটককৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, "এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।" দেশের অমূল্য প্রত্নসম্পদ রক্ষায় বিজিবি ও পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন