মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৯ মার্চ ২০২৬ ০৫:৪৯ পি.এম
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অধিকাংশ প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই। এদিকে জামালপুর সদরের দিগপাইতে ইসলামিয়া চক্ষু হাসপাতাল স্বাস্থ্য বিভাগের নিয়মনীতির তোয়াক্কা করছে না। নেই কোন রোগ নির্ণয়ের মানসম্মত যন্ত্রপাতি ও ল্যাব টেকনোলজিস্ট। ধার করা ভুয়া চিকিৎসক দিয়ে চলছে জটিল অপারেশনসহ নানা চিকিৎসা।মাঠে গিয়ে খুব দ্রুত বোঝা যায় কোনো চক্ষু হাসপাতাল বা আই ক্লিনিক বৈধ কি না। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স টাঙানো আছে কি না।
হাসপাতালের রিসেপশন বা দেয়ালে Directorate General of Health Services (DGHS) এর লাইসেন্স ফ্রেম করে টাঙানো থাকার কথা। সেখানে সেটাও দেখাও যায়নি। ডাক্তারের BMDC রেজিস্ট্রেশন চোখের অপারেশন করা ডাক্তারদের Bangladesh Medical and Dental Council (BMDC) রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। চক্ষু হাসপাতালে প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও তারা কোন নার্স রাখেনি। তাদের নেই কোন ইউনিয়ন পরিষদের Trade License ট্রেড লাইসেন্স।
যেটা সাধারণত রিসেপশনে থাকে। ফায়ার সেফটির সেফটি সনদ বা অন্তত ফায়ার এক্সটিংগুইশার থাকার কথা থাকলেও দেখা যায়নি। রোগীর রেজিস্টার ও কাগজপত্র বৈধ হাসপাতালে সাধারণত থাকে কিন্তু তাদের কাছে সেটাও রাখে না। পাশাপাশি স্বনামধন্য চিকিৎসকের নাম ভাঙিয়ে ও অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীর গাঁটের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এতে প্রতারণার শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
অভিযোগ পেয়ে সরেজমিন দেখা গেছে, সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত জামালপুর মহা সড়কের পাশে ফেন্সি মার্কেটের চোখ ধাঁধানো ব্যানারসহ ডিজিটাল সাইনবোর্ড। তাতে বলা হয়েছে, চক্ষু ও মাথা ব্যথা রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দিগপাইত ইসলামিয়া চক্ষু হাসপাতাল। দিবা-রাত্রি ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু রোগীদের যাবতীয় চিকিৎসা সেবা ও অপারেশন করা হয়। এসব দেখে গ্রামের সহজ-সরল মানুষ ফাঁদে আটকে যাচ্ছেন।
ভুক্তভোগীদের দাবি, চলছে চিকিৎসার নামে গলাকাটা ব্যবসা। সাইনবোর্ডসর্বস্ব এসব হাসপাতালে গিয়ে অপচিকিৎসার জালে আটকা পড়ছেন রোগী। যার ফলে অকালে ঝরে যাচ্ছে অনেক প্রাণ।
বক্তব্য নেওয়ার জন্য গেলে দেখা যায় একটি ডা. পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডিপ্লোমা মেডিকেল এর মো: খাইরুল ইসলাম। তিনি ২০০৭-৮ শিক্ষা বর্ষে টাঙ্গাইল মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল এর শিক্ষার্থী ছিলেন। তার নেই বিএমডিসি লাইসেন্স। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন শুরু করলে চক্ষু হাসপাতালের মালিক পক্ষ হাসপাতল থেকে পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভন হয়নি।
এদিকে জামালপুর সিভিল সার্জন ডা: আজিজুল হক বলেন, আমরা তথ্য পেয়ে খোজ খবর নিয়েছি। জানতে পেরেছি সেখানে কার্যক্রম চলে । আগামী কালই আমরা টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করব।
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!
বরিশাল শেবাচিম বিদ্যালয় নার্সের ভুল ইনজেকশন পুশের কারনে দুইজন রুগীর মৃত্যু
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুর নান্দিনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফাতার মাহফিল
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দলের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ
পুলিশ হাসপাতাল প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন ঘোষনা করেন!
বরিশাল হেলথ টেকনোলজিস্টদের চিকিৎসা সেবা সংস্লিষ্ট চাকরি মেলা
আমতলীর আঠারোগাছিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক
প্রতিবন্ধীসহ ভাতাভোগীদের জন্য 'বিশ্বস্ত সেবা' কার্ডের সুযোগ
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রাখবো চারপাশ পরিস্কার করবো ডেঙ্গু প্রতিকার
জামালপুর সদর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বিশ্ব টয়লেট দিবস- ২০২৫ পালিত
শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষধ বিতরন অনুষ্ঠিত
ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায় এই ভাইরাস!
নাটোর থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম