দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০২:২৩ পি.এম
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ব্র্যাক অফিসের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, চাঁদপুর অঞ্চল–১ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭মে) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরিক্ষা ক্যাম্পে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষক্ষ ডাক্তার দ্বারা ৩শ ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ৷
বিনামূল্যে চক্ষু পরিক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী ৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন।
বক্তারা আরো বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, সমাজ উন্নয়নে মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ৷
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক, বিশ্বনাথ পণ্ডিত, ডিভিশনাল কোঅর্ডিনেটর, লিড জেনারেশন মোঃ জামান, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান, এলাকা ব্যবস্থাপক দাবি, মোঃ আব্দুর রফিক,
এলাকা ব্যবস্থাপক প্রগতি, শিউলি আক্তার, শাখা ব্যবস্থাপক নয়ন রায়,
রিজনাল কোঅর্ডিনেটর লিড জেনারেশন মো: আজিজুল হক,
রিজনাল কো-অর্ডিনেটর লিড জেনারেশন হরি ভূষন পাল প্রমুখ ৷
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
মিলারচর থেকে চিকিৎসা নিতে আসা গৃহিণী সাফিয়া বেগম বলেন, আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা সত্যিই অনেক উপকারের। চোখের সমস্যাটা আগে বুঝতে পারিনি, এখন চিকিৎসা নিতে পারছি।
মোহনপুর থেকে আসা পারভীন বেগম বলেন, আগে চোখে ঝাপসা দেখতাম। ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চোখ পরীক্ষা করার পর আমি চশমা পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।
লালপুর থেকে আসা সাবিনা বেগম বলেন, আমি চক্ষু পরিক্ষা করেছি ডাক্তাররা আমাকে বিনামূল্যে ঔষুধ ও চশমা দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের সুন্দর একটি আয়োজন করার জন্য ৷
দিনব্যাপী এই ক্যাম্পে ৩শ ৫০ জন চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহন করেন এবং আড়াই শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা ও ঔষুধ বিতরণ করা হয়। ব্র্যাকের এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বরিশাল শেবাচিম হাসপাতালে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারের মতবিনিময় সভা
দেশে ১ লাখ নতুন কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্তাব: ডা. জিয়াউদ্দিন হায়দার
অপ্রয়োজনীয় সি-সেকশন বন্ধে কড়া আইন করছে সরকার: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে ড. জিয়াউদ্দিন হায়দারের বড় ঘোষণা
বাংলাদেশের স্বাস্থ্যখাত আধুনিকায়নে বড় পদক্ষেপ: নার্সিং শিক্ষা ও আন্তর্জাতিক প্রশিক্ষণে সরকারের সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা
স্বাস্থ্য গবেষণায় সক্ষমতা বাড়ানো ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর জোর- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডা. জিয়া উদ্দিন হায়দার
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে স্বজন ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ।
উন্নত বিশ্বের মতো দেশের নার্সিং শিক্ষা আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
আগামীকাল আন্তর্জাতিক হেপাটাইটিস দিবস: প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বরিশাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নতুন প্রযুক্তি: যুক্ত হলো ১০৩টি নতুন টেস্ট, নিজ রক্ত দিয়ে উদ্বোধন এসপির
উপ স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ঝুলছে বৈদ্যুতিক মিটার' ঝুঁকিতে সেবা গ্রাহকরা
ফিলিপাইনের অভিজ্ঞতায় বাংলাদেশে নার্সিং শিক্ষার উন্নয়ন ও দক্ষ জনশক্তির আন্তর্জাতিক কর্মসংস্থানের উদ্যোগ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী অন্যান্যসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক ভর্তি
দেওয়ানগঞ্জ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণে উচ্চপর্যায়ের বৈঠক: বিনামূল্যে মিলবে চিকিৎসা ও ওষুধ
বরিশালে সিজারিয়ান রোগীর জন্য রক্তদান করলেন ‘বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠন’-এর সাংগঠনিক সম্পাদক নাঈম
বরিশাল সিটি কর্পোরেশনে কাল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ২২০ কেন্দ্রে দেওয়া হবে ক্যাপসুল
জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬: সিক্স থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্য ২ কোটি শিশুর অন্ধত্ব ও রোগ প্রতিরোধ
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা: লক্ষ্যমাত্রা প্রায় ৫৯ হাজার শিশু
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের