বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৪ এপ্রিল ২০২৬ ০৫:০০ এ.এম
জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল ২০২৬ ক্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষে জামালপুর সিভিল সার্জনের কার্যালয় এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে এদিন সকাল ৯টায় জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম।
সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দিলরুবা আক্তার, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।
অপরদিকে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাগত সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল বাসেত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।
২৩-২৯ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সমন্বিত উদ্যোগে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম। সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক বলেন জামালপুরে সরকারি, বেসরকারি যৌথ উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
শহীদ জিয়ার স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে জিয়াউদ্দীন হায়দার!
বরিশাল শিশু হাসপাতাল অতিদ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর
বরিশালে ৩ ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা: মিললো জাল স্বাক্ষর ও মেয়াদোত্তীর্ণ কীট!
অসুস্থ সাংবাদিক জাকির হোসেন বাদশাকে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
জামালপুর সদরের ঢেংগারগড়ে আজিম উদ্দিন মন্ডল হসপিটালের যাত্রা শুরু: উদ্বোধনী দিনে বিনামূল্যে চিকিৎসা
শেবাচিমে ২০০ টাকার জন্য ‘হত্যা’: আজ বিকেলে বরিশালে সর্বস্তরের ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
মতলব উত্তরে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
‘পুষ্টি বৈষম্য দূর করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়’—জামালপুরে পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
মতলব উত্তরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন
মতলব উত্তরে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান শুরু; টিকা পাবে ৩৫ হাজার শিশু
মাদারীপুরে বেসরকারি হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন: তদন্তের দাবি ভুক্তভোগীদের
দেশে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে: বরিশালে হাম-রুবেলা ক্যাম্পেইনে স্বাস্থ্য উপদেষ্টা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা ও বিশেষ স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
হামের প্রকোপ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও কার্যকর নেতৃত্ব: ড. জিয়াউদ্দিন হায়দার
ঈদের ছুটিতে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে রোগী দেখছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন!
বরিশাল শেবাচিম বিদ্যালয় নার্সের ভুল ইনজেকশন পুশের কারনে দুইজন রুগীর মৃত্যু
ভুয়া চিকিৎসকের চোখের চিকিৎসা, প্রতিষ্ঠান চলছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই
জামালপুর নান্দিনায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক এসোসিয়েশনের দোয়া ও ইফাতার মাহফিল
অফিস সময়ে বাইরে রোগী দেখলে চিকিৎসকের নিবন্ধন বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দলের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ
পুলিশ হাসপাতাল প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন ঘোষনা করেন!
বরিশাল হেলথ টেকনোলজিস্টদের চিকিৎসা সেবা সংস্লিষ্ট চাকরি মেলা
আমতলীর আঠারোগাছিয়া পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক
প্রতিবন্ধীসহ ভাতাভোগীদের জন্য 'বিশ্বস্ত সেবা' কার্ডের সুযোগ
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রাখবো চারপাশ পরিস্কার করবো ডেঙ্গু প্রতিকার
জামালপুর সদর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বিশ্ব টয়লেট দিবস- ২০২৫ পালিত
শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্য ওষধ বিতরন অনুষ্ঠিত
ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায় এই ভাইরাস!
নাটোর থেকে শুরু হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম