মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ সেপ্টেম্বার ২০২৬ ১০:২৯ পি.এম
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
পাসপোর্ট ফরমে বিশেষ চিহ্ন দিয়ে দালালি: জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান
পাসপোর্ট আবেদনের ফরমে বিশেষ প্রতীকি চিহ্ন ব্যবহার করে দালালচক্রের মাধ্যমে অনিয়ম ও হয়রানির অভিযোগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে,নির্দিষ্ট প্রক্রিয়ার বাইরে গিয়ে দালালদের মাধ্যমে বাড়তি টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ ওঠে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল সাদা পোশাকে ছদ্মবেশে তদন্তে নামে। তারা প্রথমে পাসপোর্ট অফিসের সামনের কয়েকটি কম্পিউটারের দোকানে সেবাগ্রহীতা সেজে খোঁজখবর নেন।
অনুসন্ধানে জানা যায়,সামনের কিছু নির্দিষ্ট কম্পিউটার দোকান থেকে অনলাইনে আবেদন করলে দ্রুত ও অনায়াসে পাসপোর্ট পাওয়া যায়। এই দোকানগুলো থেকে করা আবেদনে সুনির্দিষ্ট কিছু 'বিশেষ চিহ্ন' ব্যবহার করা হতো, যাতে পাসপোর্ট অফিসের ভেতরের লোকজন সহজেই ধরে নিতে পারে এটি দালাল মারফতে এসেছে। পক্ষান্তরে, সাধারণ সেবাগ্রহীতারা সরাসরি আবেদন করতে গেলে পদে পদে নানা হয়রানির শিকার হতেন।
প্রাথমিক তথ্যের সত্যতা পেয়ে দুদক টিম জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রিয়াদ রায়হান আবিদকে সঙ্গে নিয়ে ভেতরের মূল কার্যালয়ে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বিভিন্ন পাসপোর্ট আবেদনে সেই গোপন 'বিশেষ প্রতীকি চিহ্নের' প্রমাণ মেলে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর দালালচক্র ও অসাধু চক্রের সদস্যরা আগেই কেটে পড়ায় কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। এক সন্দেহভাজন ব্যক্তিকে পেয়ে প্রাথমিক সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানকালে ফরমে চিহ্নিত এসব বিশেষ প্রতীক বা সাংকেতিক চিহ্নের বিষয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো সন্তোষজনক বা সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।
অভিযান শেষে জামালপুর দুদকের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জানান, অভিযানে প্রাপ্ত তথ্য ও বিশেষ চিহ্নের প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের প্রাপ্ত নির্দেশনার ওপর ভিত্তি করে পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে জামালপুর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আতিউর রহমানসহ দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাসপোর্ট ফরমে 'বিশেষ চিহ্ন' দিয়ে দালালি: জামালপুরে দুদকের ছদ্মবেশী ঝটিকা অভিযান
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল