বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৯ মার্চ ২০২৬ ০৮:৪০ পি.এম
বগুড়ার শেরপুরে ৩ যানের সংঘর্ষে রণক্ষেত্র মহাসড়ক
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে তিনটি যানের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন যাত্রী ও শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে সামনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার আকস্মিকতায় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটির ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই তিনটি যানের এই সংঘর্ষে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, তারা পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। তিনি আরও জানান, একটি ট্রাকের চালকের দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে শজিমেক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে রমজান ও গরমের মধ্যে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর রাত বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন