মাহমুদা আল মুঞ্জাবী, বরগুনা প্রতিনিধি ২৮ মার্চ ২০২৬ ১০:২৫ পি.এম
বিশ্ব পানি দিবস ২০২৬, পাথরঘাটা পানিসংকট।
উপকূলীয় অঞ্চল পাথরঘাটায় তীব্র পানিসংকট নিরসন ও নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকালে কালমেঘা ইউনিয়নের বিশখালী নদীসংলগ্ন ঘুটাবাছা মনি আবাসনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর কারিগরি সহযোগিতায় এবং একশানএইড-এর অর্থায়নে এক্টিভিস্টা বরগুনা এই মানববন্ধনের আয়োজন করে। এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ছিল—“ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব”।
মানববন্ধনে বক্তারা উপকূলীয় অঞ্চলের এক করুণ চিত্র তুলে ধরেন। তারা বলেন, পাথরঘাটার মানুষের জন্য নিরাপদ পানি এখন একটি বিলাসিতায় পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং লবণাক্ততা বৃদ্ধির ফলে স্থানীয় পানির উৎসগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফলে মাইলের পর মাইল পথ হেঁটে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। এই কষ্টের বোঝা সবচেয়ে বেশি বইতে হচ্ছে নারী ও শিশুদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলার পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক ও পরিবেশ রক্ষা নেটওয়ার্কের সভাপতি শফিকুল ইসলাম খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু পাথরঘাটার মানুষ দীর্ঘকাল ধরে এই অধিকার থেকে বঞ্চিত। অনিরাপদ পানি ব্যবহারের ফলে এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।"
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. রাজীব আহসান। বক্তারা অবিলম্বে এই সংকট সমাধানে স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ এবং টেকসই প্রকল্প গ্রহণের জোর দাবি জানান।
এক্টিভিস্টা বরগুনার সদস্যরা জানান, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ এবং পিএসএফ (PSF) সিস্টেম সংস্কারের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় আবাসনের কয়েকশ নারী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। তারা দ্রুত সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ পানির নিশ্চয়তা চান।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন