বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৬ মার্চ ২০২৬ ০৭:৩৪ এ.এম
জামালপুর সদর আইন-শৃঙ্খলা সভা
মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক কারবারের সাথে যুক্ত থাকলে বিএনপির কোনো নেতাকর্মীকেও ছাড় দেওয়া হবে না।
গত ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার জামালপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশ্যে এমপি মামুন বলেন, "বিএনপির কোনো নেতা-কর্মী যদি মাদক কারবারের সাথে যুক্ত থাকে, তবে তাকে অবশ্যই গ্রেপ্তার করুন। সমাজকে মাদকমুক্ত করতে হলে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে।"
তিনি আরও যোগ করেন যে, বর্তমান সমাজের অধিকাংশ অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকসেবী ও ব্যবসায়ীদের কঠোরভাবে প্রতিরোধ করা গেলে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।
সড়ক দুর্ঘটনা হ্রাস এবং তেলের অপচয় রোধে এমপি মামুন কঠোর নির্দেশনা দিয়ে বলেন, যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও চালকের হেলমেট নেই, তাদের জ্বালানি তেল না দিয়ে সরাসরি গাড়ি জব্দ করে থানায় পাঠাতে হবে। এছাড়া ক্রমবর্ধমান কিশোর অপরাধ বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
নিজস্ব নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংসদ সদস্য দৃঢ়তার সাথে বলেন, "আমি নিজে দুর্নীতি করব না এবং অন্য কাউকেও দুর্নীতি করতে দেব না।" তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন-
তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি), মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সদর থানা, শফিউর রহমান, সভাপতি, সদর উপজেলা বিএনপি এবং
জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার: বন্ধু আটক
নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের চালক নিহত
দেওয়ানগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, ৩ পরিবারের ৫টি ঘর ভস্মীভূত
জামালপুরে নাগরিক ভোগান্তি দূর করতে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
জামালপুর শহরের নানা সংকট নিরসনে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি
মতলব উত্তরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বরিশালের উত্তর লামচরীতে নদী ভাঙন প্রতিরোধে ৩৬ সদস্যের কমিটি গঠন
দেওয়ানগঞ্জে বিয়ের দাবিতে ১০ দিন অনশন: সালিশে সুরাহা না হওয়ায় থানায় মামলা
না চেয়েও মেলান্দহের ভোটার ইসলামপুরের সম্ভাব্য মেম্বার প্রার্থী, ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ
বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ ও পর্যটন উন্নয়ন: নতুন রুট ও এয়ার কার্গো সম্প্রসারণে যৌথ উদ্যোগ
মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার
মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন
মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী
মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী
বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি
বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান
মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া
বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত
ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর
মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক
বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ
মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর
অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল
রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ