বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২১ সেপ্টেম্বার ২০২৬ ১০:০৫ পি.এম
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
জামালপুর পৌরসভা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিশাল পরিমাণ মাদকসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২১ সেপ্টেম্বর (সোমবার) ভোরে পৌরসভার অন্তর্গত রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি নাম মো. দুলাল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাণীগঞ্জ এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে দুলাল গাঁজার বড় বড় চালান এনে পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিল। সম্প্রতি গোপন সূত্রে জানা যায়, দুলাল তার ভাড়াকৃত বসতঘরে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা মজুদ করে রেখেছে। প্রাপ্ত খবরের সত্যতা নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে সেখানে অভিযান চালায় একটি রেইডিং টিম।
বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযানে অংশ নেন সহকারী উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ একটি চৌকস দল। রেইডিং টিম দুলালের ঘর ঘিরে ফেলে এবং তল্লাশি চালানো শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে ঘরের ভেতর থাকা একটি কাঠের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজার পোটলা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুলালকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুলাল স্বীকার করেছে যে, উদ্ধার করা এই বিশাল গাঁজার চালানটি সে মূলত জেলার ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছিল। শাহ আলী থেকে এনে তা শহরের বিভিন্ন ছোটখাটো ডিলার ও সেবীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল তার।
অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে ও সংরক্ষণে রাখার অপরাধে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর 'খ' ধারার বিধান লঙ্ঘন করায় দুলালের বিরুদ্ধে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর থানায় আনুষ্ঠানিকভাবে এই মামলাটি দায়ের করেন। মাদকের সমূল উৎপাটনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তরটি।
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে