ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ২১ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৮ পি.এম
নাটোর শহরতলির ঘোড়াগাছা এলাকায় নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মায়ের মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আহত ওই নারীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবার সূত্রে জানা যায়, শহরতলির ঘোড়াগাছা এলাকার বাসিন্দা মাদকাসক্ত যুবক শ্রাবণ দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরণের নেশায় আসক্ত। সোমবার সকাল ৯টার দিকে শ্রাবণ তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। তবে সংসারে অভাব-অনটন থাকায় এবং ছেলের নেশার পেছনে টাকা দিতে অস্বীকৃতি জানান তার মা। এতে মারাত্মক ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে ওঠে শ্রাবণ। কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ভারি কোনো বস্তু দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে সে।
আঘাতের সাথে সাথে ওই নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার ও কান্নাকাটি শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত লাগায় ক্ষতটি বেশ গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযুক্ত শ্রাবণের পরিবারটি অত্যন্ত গরিব ও অসহায়। তার বাবা দীর্ঘ দিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। শ্রাবণের মা অন্যের বাড়িতে দিনরাত গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালান এবং স্বামীর চিকিৎসার খরচ যোগান। অন্যদিকে শ্রাবণ কোনো কাজ না করে নেশাগ্রস্ত হয়ে প্রায়ই টাকার জন্য পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করত। টাকা না পেলেই বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। আজ তার এই নৃশংসতায় স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বিষয়টি তারা মৌখিকভাবে জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত ভুক্তভোগী পরিবার বা অন্য কারও পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ কিংবা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক মামলায় যুবকের ৬ মাসের জেল
রাণীগঞ্জ এলাকায় অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি দুলাল গ্রেপ্তার
নাটোরে নেশার টাকা না পেয়ে মাকে ভারি বস্তু দিয়ে আঘাত: আহত গৃহকর্মী হাসপাতালে
নাটোরে পারিবারিক কলহে প্রতিপক্ষের হামলা: শিশুসহ আহত ৩
রাজিবপুরে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক ২ যুবকের কারাদণ্ড
বরিশালে যৌতুক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিলন খান গ্রেপ্তার
সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটেকে ধরে পুলিশে দিল এলাকাবাসী
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মতলবে যায়যায়দিন প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মাদারগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: আসামি জামিনুরের ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশালে নিজ বাসা থেকে আইনজীবী সহকারী নুরুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার: নেপথ্যে পরকীয়া সন্দেহ
জামালপুর জেলা পুলিশের অভিযান: মাদক ও অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ৯
মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
মাদারগঞ্জে বেশি দামে টিএসপি সার বিক্রি, বিএডিসি ডিলারকে জরিমানা
মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাং বিরোধী র্যালি, ওসি কামরুল হাসানের হুশিয়ারি
দেওয়ানগঞ্জে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১: ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
মতলব দক্ষিণে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, চা দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা
দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা ও লুটপাট: গ্রেফতার ৪
বকশীগঞ্জে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে যুবক আসলামের যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার: তদন্তে পুলিশ
মতলব উত্তরে ১০০ পিস ইয়াবাসহ মুদি দোকানি গ্রেফতার
শ্রীবর্দী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান জব্দ করল ৩৯ বিজিবি
চুরির মাত্র ৮ ঘণ্টার মধ্যে ৩টি গরু-মহিষ উদ্ধার, তাড়াশ থেকে ২ চোর গ্রেফতার: বড়াইগ্রাম থানার বড় সাফল্য
মাদারীপুরে বোমা বিস্ফোরণ: গোপণে চিকিৎসা নিতে গিয়ে ফরিদপুরে ধরা খেলেন মিজান
জামালপুরে চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার: ডিবির অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
দেওয়ানগঞ্জে ৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার: ডিবির অভিযানে মাদক কারবারি পলাতক
বরিশালে পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার আসামি জনি গ্রেফতার
বাকেরগঞ্জে যৌতুকের বলি জান্নাতুল ফেরদাউস মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিন
পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি ও অজ্ঞান পার্টির মূলহোতা ডাকাত সরদার চুন্নু মোল্লা ঝালকাঠিতে গ্রেপ্তার
মতলব উত্তরে ২৭টি ট্রান্সফরমার চুরি: ৬ মামলায় গ্রেপ্তার ৭, ভাঙারি ব্যবসায়ী রিমান্ডে