বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বাংলাদেশ

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

মতলব উত্তরের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খাল খনন কাজের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। মতলব উত্তরের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খাল খনন কাজের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

সংবাদ প্রচারের পর নড়েচড়ে প্রশাসন ,মতলব উত্তরে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু।
চাঁদপুরের মতলব উত্তরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অবশেষে দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খাল খনন কাজ শুরু হয়েছে। খালটি দীর্ঘদিন পলি, কচুরিপানা ও বিভিন্ন প্রতিবন্ধকতায় সংকুচিত হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হতো।


সম্প্রতি এ জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাল খনন কাজের উদ্বোধন করা হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি খননকাজের উদ্বোধন করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, খালটি পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খননকাজ সম্পন্ন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ অনেকটাই কমে আসবে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি সংস্কার ও খনন না হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারত না। এতে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমিতে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হতো। খাল খনন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।


তারা আশা করছেন, যথাযথভাবে খননকাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি হবে।
 

উদ্বোধনকালে ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক গণি তপাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদাউস, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল গাজী, ইউপি সদস্য জিলানী দেওয়ানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ: ঘাতক স্বামী গ্রেফতার

news image

মতলব উত্তরে নড়েচড়ে বসলো প্রশাসন: দক্ষিণ রামপুর-কাচারিকান্দি খালের খনন কাজ উদ্বোধন

news image

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলি-লেগুনা সংঘাত: অটোরিকশাকে বাঁচাতে দোকানে ধাক্কা, রক্ষা পেলেন ১৪ যাত্রী

news image

মতলব উত্তরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, মালয়েশিয়া থেকে ফিরছেন প্রবাসী স্বামী

news image

বরিশাল-ঢাকা রুটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘আলিফ ক্লাসিক’ বাস, অল্পের জন্য বাঁচলেন ২৫ যাত্রী

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে সুবিচারের দাবি

news image

বকশীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ শিশু সাফি, ২৪ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

news image

মতলব উত্তরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ: সংবাদ সম্মেলনে ফরিদ মিয়া

news image

বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে ১৫ শিক্ষার্থী আহত

news image

ইসলামপুরে জমিতে সার দিতে গিয়ে বজ্রপাতে পল্লি চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

news image

মতলব উত্তরে ৭০০ ফুট রাস্তার অভাবে চরম জনদুর্ভোগ: দ্রুত সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর

news image

মতলব দক্ষিণে বাসের চাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪: চালক আটক

news image

বরিশালে ভাড়া বাসা থেকে বিএম কলেজ ছাত্রী রুনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ও রুট পারমিটের দাবিতে বরিশালে সমাবেশ

news image

মতলবে বিএনপি নেতা মরহুম খোরশেদ আলম মোল্লার কবর জিয়ারত করলেন তানভীর হুদা

news image

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পাস শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

news image

অসুস্থ শ্রমিক নেতা লিটুর পাশে মহানগর শ্রমিক দল, বিএনপির উপহার হস্তান্তর

news image

অসুস্থ শ্রমিক নেতা মাসুদ হাওলাদারের পাশে বরিশাল মহানগর শ্রমিক দল

news image

রৌমারীতে জরাজীর্ণ ভাসমান ড্রাম ব্রিজ, চরম ঝুঁকিতে হাজারো মানুষ

news image

মাদক তরুণ সমাজ ও পরিবারে অশান্তি সৃষ্টি করে: মতলব উত্তরে ওসি কামরুল হাসান

news image

চাঁদপুরের মতলব উত্তরে জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

news image

টিকটকের জন্য নতুন মোবাইল না পেয়ে মতলবে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী সদস্যদের পুরস্কৃত করলেন এসপি

news image

মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু ফারিয়ার মর্মান্তিক মৃত্যু

news image

বাকেরগঞ্জে যৌতুকের বলি মাওয়া: শোকার্ত পরিবারের পাশে বিলকিস জাহান শিরিন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

news image

মাদারগঞ্জে ধানখেতে সাপের কামড়ে হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

news image

বাহাদুরাবাদ–বালাসী নৌরুট সচল ও সেতু নির্মাণের আশ্বাস পর্যটন মন্ত্রীর: বদলে যাবে দুই পাড়ের অর্থনীতি

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন: মাঠে দলীয় প্রস্তুতি, তৎপর সম্ভাব্য প্রার্থীরা

news image

মতলবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় স্বেচ্ছাসেবক দল নেতা আশিক হোসেন কাজল