ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি ২১ সেপ্টেম্বার ২০২৬ ০৮:১২ পি.এম
নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন নাটোর-রাজশাহী মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ঘাতক ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন শিকদার নামে এক অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহত স্বপন শিকদার সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স রোগী পৌঁছে দিয়ে রাজশাহী থেকে সিরাজগঞ্জে ফিরছিল। পথিমধ্যে নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজার এলাকার মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চালক স্বপন শিকদার ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স কেটে চালকের মরদেহ উদ্ধার করে।
এদিকে, ব্যস্ততম মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য নাটোর-রাজশাহী রুটে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে নাটোর থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নিলে উক্ত মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল চাঁদপুর বাজার সংলগ্ন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ভেতর থেকে আমরা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।"
পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জে গ্রেপ্তার বানারীপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু আবতাব স্বপন
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি
বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ
ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি
উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন