বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২০ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৩৮ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মুহূর্তের মধ্যেই তিনটি পরিবারের মোট ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে। আগুনে ঘরবাড়ি ও পরনের পোশাক ছাড়া সবকিছু হারিয়ে একপ্রকার নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারের চর মাস্টারপাড়া গ্রামে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন স্থানীয় হালিম মিয়ার দুই ছেলে মোতালেব ও রফিক, এবং হাসমত আলীর স্ত্রী শিল্পী খাতুন। অগ্নিকাণ্ডে তাদের পরিধানের কাপড় ও ঘরের প্রয়োজনীয় আসবাবপত্রসহ সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে হঠাৎ করেই মাদারের চর মাস্টারপাড়া গ্রামের একটি ঘর থেকে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশবর্তী ঘরগুলোতে আগুন ধরে যায়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তার আগেই ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে, ঘরটিতে থাকা বৈদ্যুতিক সংযোগের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো। ঘরের ভেতরের আসবাবপত্র, জমানো টাকা, ধান-চালসহ নিত্যপ্রয়োজনীয় কোনো মালামালই তারা উদ্ধার করতে পারেননি। হঠাৎ করে এই বিপদে পড়ে ভুক্তভোগীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এক আকুল বার্তায় জানান, "দুপুরের আগুনে আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই আমরা বাঁচাতে পারিনি। বর্তমানে আমরা সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছি।" অনাহার ও মাথা গোঁজার স্থান হারিয়ে অসহায় এসব পরিবার এখন জীবনধারণের জন্য সরকারি ও বেসরকারি সাহায্য এবং মানবিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে মানবিক সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেছেন।
৫ বছরে সাড়ে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ, আসছে নতুন আইন
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
চাঁদপুরের মতলব উত্তরে গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থানে বিদ্যুৎ সংযোগ ও দোয়া মাহফিল
জামালপুরের দেওয়ানগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের নৃশংসতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ই-রিকশা বিধিমালা সংশোধনের ৯ দফা দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
বকশীগঞ্জে শেখ ফরিদের অপকর্মের প্রতিবাদে মানববন্ধন: ওসির প্রত্যাহারের দাবি
বরিশালে দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির লাল কার্ড কর্মসূচি
বরিশালে মহানগর ছাত্রদলের ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি
জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪, আহত ২
মাদক ও কিশোর গ্যাং রোধে বরিশালের কাউনিয়া থানায় আকস্মিক সাঁড়াশি অভিযান
পটুয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি শাকিল গ্রেপ্তার
বরিশালে ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় জেন্ডার বৈষম্য মোকাবিলায় তরুণ ও অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত
৪ বছর পর লাভলু মেম্বার হত্যা: বিচার না পেয়ে পরিবার ও এলাকাবাসীর ক্ষোভ
ই-রিকশা বিধিমালাকে স্বাগত সংগ্রাম পরিষদের: বিদ্যমান যান উচ্ছেদ না করে ২ বছর সময় ও ফি কমানোর দাবি
উজিরপুর ইউএনও আলী সুজার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা ও জুলাই মামলার আসামিকে আশ্রয়ের অভিযোগ
৩২ বছরের আক্ষেপ ঘুচাতে মতলবে হাসেম প্রধানের পক্ষে ঐক্যবদ্ধ সাদুল্লাপুর গ্রামবাসী
বরগুনার পাথরঘাটায় তরুণ-তরুণীদের জেন্ডার সমতা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ
বরিশালে নেতৃত্বে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরিশালের আমানতগঞ্জে বিসিসির মোবাইল কোর্ট: অবৈধ স্থাপনা উচ্ছেদ, ব্যবসায়ীকে অর্থদণ্ড
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুরাদ আহমেদকে দেখতে গেলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান
পরিচ্ছন্ন বরিশাল সদর গড়তে বিডি ক্লিন-এর সহযোগিতায় পরিত্যক্ত পুকুর পরিষ্কার কার্যক্রম
বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়ামের সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মতলব উত্তরে বিএনপি নেতা হান্নান লস্করের শ্বশুরের ইন্তেকাল, জানাজা সম্পন্ন