মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ২৮ মার্চ ২০২৬ ১০:৪২ পি.এম
বরিশাল শ্রমিক আন্দোলন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস,
বরিশালের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অবৈধভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং বকেয়া অধিকার আদায়ের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কারখানা প্রাঙ্গণ। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন কয়েকশ শ্রমিক।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্প্রতি চারজন শ্রমিককে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। আন্দোলনরতদের প্রধান দাবিগুলো হলো—ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে পুনর্বহাল, ২০২৫ সালের সরকারি গেজেট অনুযায়ী নতুন বেতন স্কেল বাস্তবায়ন এবং সকল শ্রমিকের নিয়োগপত্র ও পরিচয়পত্র নিশ্চিত করা।
দীর্ঘ ৩০ বছর এই কারখানায় কর্মরত ছিলেন স্বপন হাওলাদার। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, "গত মঙ্গলবার কোনো কারণ ছাড়াই আমাকে কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। তিন দশকের শ্রমের বিনিময়ে আজ আমি পরিবার নিয়ে পথে বসার উপক্রম। পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমি এই ফটক ছাড়ব না।"
একই সুরে নারী শ্রমিকরা অভিযোগ করেন, কারখানায় তুচ্ছ অজুহাতে চাকরি থেকে বের করে দেওয়া একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গত চার বছর ধরে কোনো বেতন বাড়ানো হয়নি এবং তাদের সাথে অত্যন্ত অপেশাদার ও কুরুচিপূর্ণ আচরণ করা হয় বলেও তারা দাবি করেন।
শ্রমিকদের এই যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেন বরিশাল জেলা বাসদের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। তিনি সংবাদমাধ্যমকে বলেন, "ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস কোনো শ্রম আইন মানছে না। ৯ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি করিয়ে মাত্র ৫ হাজার টাকা বেতন দেওয়া অমানবিক ও বেআইনি। ৩০ বছর কাজ করার পর একজন শ্রমিককে গলাধাক্কা দিয়ে বের করে দেওয়া চরম ধৃষ্টতা। শ্রম আইন অনুযায়ী সকল দাবি না মানা পর্যন্ত এই লড়াই চলবে।"
রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান
এখন শুধু ওপারের দিন গুনছি, ৫৪ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি মনমথ রঞ্জনের
জামালপুরে এমপি ওয়ারেছ আলী মামুনের হুশিয়ারি; মাদক কারবারে জড়িত থাকলে বিএনপি নেতাদেরও গ্রেপ্তারের নির্দেশ
জামালপুরে ডিবি পুলিশের অভিযান; গাঁজা ও ইয়াবাসহ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সাবেক ডিজিএফআই মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার: নেপথ্যে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য
সিআইডির নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: অপরাধ তদন্তে আধুনিকতা ও সততার নতুন অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ আইজিপি আলী হোসেন ফকিরের
মাসুদ উদ্দিন চৌধুরীকে লক্ষ্য করে আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও ডিম নিক্ষেপ
বরিশালের গৌরনদীতে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনে ক্রেতা জিতে নিলেন মোটরসাইকেল
মাইঠা চৌমুহনী বন্ধু মহল ক্লাবের নির্বাচন সম্পন্ন