মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ১১ মার্চ ২০২৬ ০৭:১১ পি.এম
বাকেরগঞ্জে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের নেতা হুমায়ুন কবিরের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় ইউনিয়নের মহেষপুর বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তার অপসারণ ও বিচারের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভ মিছিলটি মহেষপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সরকারি উদ্যোগে দুস্থ নারীদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি (ভিজিডব্লিউ/ভি.ডব্লিউ.ভি) এর চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বরাদ্দকৃত চালের মধ্যে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে এবং একপর্যায়ে শারীরিকভাবে হেনস্তার ঘটনাও ঘটে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ জানান, নিয়ামতি ইউনিয়নে দুস্থ নারীদের সহায়তা কর্মসূচির আওতায় ২৬৬টি কার্ড রয়েছে। প্রতি কার্ডধারী মাসে ৩০ কেজি করে চাল পান। চলতি মাসসহ আগের দুই মাসের বকেয়া মিলিয়ে মোট ২৩ হাজার ৯৪০ কেজি চাল কলসকাঠি খাদ্য গুদাম থেকে আনার কথা ছিল। তবে গুদাম থেকে ১ হাজার ৩০০ কেজি চাল কম আনা হয়েছে বলে অভিযোগ ওঠে। তিনি বলেন, এ বিষয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ট্রলারে জায়গা সংকুলান না হওয়ায় চাল গুদামে রেখে আসা হয়েছে, যা পরে আনা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এর আগেও জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাৎ এবং বিভিন্ন ভাতা কর্মসূচিতে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। বক্তারা বলেন, সর্বশেষ ভি.ডব্লিউ.ভি কর্মসূচির চালেও অনিয়মের অভিযোগ উঠেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
জামালপুর প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
তরমুজ চাষে ব্যাপক সফলতা, কৃষকদের নিয়ে মাঠদিবস অনষ্ঠিত
স্ত্রী ডিভোর্স দিলে দেনমোহর কেন দিতে হবে?
মাদারীপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালনা
দেওয়ানগঞ্জ ভিজিএফের চাউল একাধিকবার নেয়ার অপরাধে মোতালেব মিয়াকে কারাদন্ড
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস শিকড় হারিয়ে নিঃস্ব বিষখালী নদী দখল‐দূষণমুক্তসহ ভাঙ্গণ রোধে সমন্বিত পদক্ষেপের দাবি
রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
দিনাজপুরে খাল খননের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে বিরামপুরে ট্যপেন্টাডল ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে
বগুড়া গাবতলী উপজেলায় এক যুবকের গলাকা*টা মরদেহ উদ্ধার
পিরোজপুর জেলায় বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান!
রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয় কর্তৃক বরিশাল জেলার বিশেষ কল্যাণ সভায়!
ঈদে আইন শৃংখলা নিয়ন্ত্রনে বরিশালে র্যাবের বিশেষ টহল
বরিশালের বহু আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সী জেল হাজতে
জলবায়ু সহনশীল জীবিকায়নে কাঁকড়া চাষের উৎপাদন উপকরণ বিতরণ
জামালপুর মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ২ দোকানীকে জরিমানা
জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন!
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি
বাকেরগঞ্জে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পরে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ।
চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোটরসাইকেলের পর এবার খড়ের গাদায় আগুন, পাথরঘাটায় উত্তেজনা
জামালপুর জেলা পুলিশ কর্তৃক সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়েরঁ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ
স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে পাথরঘাটায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে