মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ০৯ মার্চ ২০২৬ ০৮:০২ পি.এম
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
মাদারীপুর সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বোমা তৈরির কাজে জড়িত চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ই মার্চ) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের লটপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্জন স্থানে বসে কয়েকজন ব্যক্তি হাতবোমা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পূর্ব গাছবাড়িয়া এলাকার এসকেন্দার শরীফের ছেলে চাহিদুল শরীফ (৩০), একই এলাকার হানিফা মল্লিকের ছেলে সালাউদ্দিন মল্লিক (২৫) এবং খোকন হাওলাদারের ছেলে রাজন হাওলাদার (২৭)। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুর সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!
দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা
বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!
২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের
রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০
বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!
দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!
জামালপুর বকশীগঞ্জ কামালপুর সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় জিরা উদ্ধার
সুধী সমাবেশ অনুষ্ঠিত!
জামালপুরে জাতীয় পাট দিবস পালিত
বরিশাল নগরীতে একটি ভবনের ছাদের মুরগির ফার্মে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ মতবিনিময় সভা!
জামালপুরে আইনজীবী স্বামী স্ত্রীকে হত্যা, স্বামী আটক
বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদের সংস্কার ও হাসপাতাল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়!
পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড স্বামীকে তালাক দিলেন স্ত্রী
কলাপাড়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল