বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাদারগঞ্জে শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির অভিযোগ

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৬ পি.এম

মাদারগঞ্জে শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির অভিযোগ মাদারগঞ্জে শ্বশুরকে পিতা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরির অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে এক নারী কর্মচারীর বিরুদ্ধে। শ্বশুরকে নিজের পিতা হিসেবে দেখিয়ে চাকরি নেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মৌসুমী আক্তার বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শিকা (FWV) পদে কর্মরত রয়েছেন।
 

 

অভিযোগকারীদের দাবি, তার প্রকৃত জন্মদাতা পিতার নাম মোজা সরকার হলেও চাকরির কাগজপত্রে পিতার নাম পরিবর্তন করে আবুল কালাম উল্লেখ করা হয়েছে, যিনি স্থানীয় সূত্রে তার শ্বশুর বলে জানা গেছে। এভাবে তিনি মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
 

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নথিতে মৌসুমী আক্তারের পিতা হিসেবে মোজা সরকার এবং মাতা হিসেবে মরিয়ম বেগমের নাম উল্লেখ রয়েছে। মোজা সরকার ও মরিয়ম বেগম দম্পতির চার সন্তানের মধ্যে মৌসুমী তৃতীয় সন্তান। তার প্রকৃত ঠিকানা—গ্রাম: চরপাকেরদহ (নব্যচর), থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর।
 

 

তবে চাকরি-সংক্রান্ত নথিতে পিতার নাম মোজা সরকারের পরিবর্তে আবুল কালাম এবং মাতার নাম মরিয়ম বেগমের পরিবর্তে রায়হানা বেগম উল্লেখ করা হয়েছে। ঠিকানাও পরিবর্তন করে গ্রাম: কোয়ালীকান্দী, ডাকঘর: তেঘরিয়া, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মৌসুমী আক্তার ২০১৪ সালের ২০ নভেম্বর মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শিকা (FWV) পদে নিয়োগপ্রাপ্ত হন। অভিযোগ রয়েছে, পিতা-মাতার নাম পরিবর্তন করে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তেঘরিয়া কেন্দ্র থেকে এসএসসি এবং তেঘরিয়া শাহেদ আলী কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করেন। একই নামে ২০১৩ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করে পরের বছরই তিনি মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি লাভ করেন বলে অভিযোগ উঠেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক নব্যচর এলাকার এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার মোজা সরকারের মেয়ের বিয়ে দেওয়া হয় কালাম মেম্বারের ছেলে আলমগীরের সঙ্গে। পরে সেই মেয়ে শ্বশুরকে পিতা হিসেবে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর মোজা সরকার আদালতের মাধ্যমে তার মেয়েকে কালাম মেম্বারের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলে আমরা শুনেছি। কিন্তু কালাম মেম্বারের ছেলের স্ত্রী কীভাবে তার মেয়ে হয়? ভাই-বোনের মধ্যে কি বিয়ে সম্ভব? তাদের তো সন্তানও হয়েছে।”
 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মুক্তিযোদ্ধা কোটা কোনো অনুগ্রহ নয়; এটি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি। ভুয়া তথ্যের মাধ্যমে এ সুবিধা গ্রহণ করা হলে তা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। একই সঙ্গে এ ধরনের ঘটনায় প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হন বলেও তারা দাবি করেন।
অভিযোগের বিষয়ে মৌসুমী আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন,
“এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা আমার কে? যে আপনাদের সঙ্গে আমার কথা বলতে হবে? কোনো কথা থাকলে অফিসে কথা বলুন।”

 

 

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুষমিতা দত্ত বলেন,
“আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে, তিনি পরিচয় পরিবর্তন করে এখানে চাকরি করছেন—এমন অভিযোগ রয়েছে। আসলে তার নিয়োগ আমরা দিইনি। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।”

 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আলী আমজাদ দপ্তরী বলেন,
“এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

news image

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

news image

মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

news image

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার

news image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

news image

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।

news image

কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

news image

মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া

news image

মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক

news image

জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।

news image

জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক

news image

কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র

news image

ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর

news image

মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা

news image

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য

news image

মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি