সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

মোঃ আবুল হোসেন, স্টাফ রিপোর্টার ১৬ এপ্রিল ২০২৬ ০৬:৫৫ পি.এম

পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ

পিরোজপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বুধবার পুলিশ লাইন্স ড্রিলশেড-এ এই সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান।

 

এএসপি প্রবেশনার ওয়ালিদ হাসান মিঠু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জেলা পুলিশের সামগ্রিক কল্যাণ ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার শুরুতে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্স তাদের দৈনন্দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে সামগ্রিক সমস্যা ও চাওয়া-পাওয়ার বিষয়গুলো সভাপতির সামনে উপস্থাপন করেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যাগুলো ধৈর্যসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের তা সমাধানের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, উন্নত আবাসন ব্যবস্থা, ব্যারাক ও আশপাশের পরিস্কার-পরিচ্ছন্নতা, সঠিক চিকিৎসা সুবিধা এবং মানসম্মত খাবার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

সভাপতির বক্তব্যে জনাব মো: জিয়াউর রহমান বলেন, “পুলিশ সদস্যদের নিয়মানুবর্তিতা ও নৈতিকতা হচ্ছে বাহিনীর মূল শক্তি। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হলে আমাদের প্রত্যেককে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। সাধারণ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”

 

কল্যাণ সভার শেষ পর্যায়ে গত মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবং কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়।

 

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই (পুলিশ লাইন্স), আরও-১ (রিজার্ভ অফিস), সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ। এই সভার মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমে আরও গতিশীলতা এবং সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর

news image

পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত

news image

মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

news image

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

news image

শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি

news image

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা

news image

বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা

news image

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!

news image

নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ