বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১৫ এপ্রিল ২০২৬ ০৯:৩২ পি.এম
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. কেরামত আলী (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ এপ্রিল বুধবার বিকেলে বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের নতুন বাসকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান- বুধবার বিকেল চারটার দিকে জামালপুর-ধানুয়া কামালপুর মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত কেরামত আলীর টিনের চৌচালা ঘরে হঠাৎ আগুন লাগে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পাশের পাগলাপাড়া গ্রামের পথচারী লাল মিয়া প্রথম আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২০ হাত দৈর্ঘ্য বিশিষ্ট ঘরটিসহ ভেতরে থাকা খাট, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।ভুক্তভোগী পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কেরামত আলী ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সব হারিয়ে তিনি এখন দিশেহারা। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই বৃদ্ধের সহায়তায় প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন- খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত