মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১১ এপ্রিল ২০২৬ ১০:০০ পি.এম
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে সামচু গ্রুপ ও হাবিব গ্রুপের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামচু গ্রুপের পক্ষে আনছার খাঁ এবং হাবিব গ্রুপের পক্ষে হাবিব মেম্বার বৈঠকে অংশগ্রহণ করেন।
অদ্য বেলা ১১ টায় এমপি মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য জনাব জাহান্দার আলী মিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু,
সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক অহিদ খান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বৈঠকের শুরুতে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “শালিসের মাধ্যমে অবশ্যই এই বিরোধের মীমাংসা করা হবে। তবে তার আগে উভয় পক্ষের কাছে থাকা সকল দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে জমা দিতে হবে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘর্ষে জড়াবে না—এ মর্মে অঙ্গীকার করতে হবে।”
এমপির এ প্রস্তাবে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে। পরে তিনি আরও জানান, উভয় পক্ষ থেকে ১০ জন করে মোট ২০ জন প্রতিনিধির নাম শালিসের জন্য দিতে হবে। সেই তালিকা পাওয়ার পর শালিস বৈঠকের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বৈঠকটি মুলতবি ঘোষণা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হবে।
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া
ডাসারে সরকারি চাল জব্দ: আহাদ মুন্সীর মালিকানা দাবি ও প্রশাসনের আইনি পদক্ষেপ।
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের করুণ মৃত্যু