বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১১ এপ্রিল ২০২৬ ০৭:৫৪ পি.এম
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর কার্যক্রমকে আরও বেগবান, স্বচ্ছ এবং জনমুখী করার লক্ষ্যে কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার। ১১ এপ্রিল (শনিবার) জামালপুর জেলা বিশেষ শাখার সকল অফিসার ও ফোর্সের মনোবল বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
জামালপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সভার শুরুতে ডিএসবি’র কার্যক্রমের বর্তমান চিত্র এবং চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন তার বক্তব্যে বলেন, "একটি জেলার সার্বিক শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা তথ্যের গুরুত্ব অপরিসীম। ডিএসবি হচ্ছে পুলিশের কান ও চোখ। তাই পেশাদারিত্বের সাথে সঠিক তথ্য সংগ্রহ করে তা যথাযথ সময়ে প্রদান করতে হবে।" তিনি মাঠ পর্যায়ে কর্মরত অফিসার ও ফোর্সদের মনোবল চাঙ্গা রাখতে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। বিশেষ করে অপরাধ দমনে আগাম তথ্য সংগ্রহ এবং জননিরাপত্তা নিশ্চিতে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন। দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করে জামালপুর জেলাকে অপরাধমুক্ত রাখতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ইয়াহিয়া আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম। এছাড়া জামালপুর ডিআইও-১ জনাব এস. এম. আনোয়ার নাসিমসহ ডিএসবিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও ডিএসবি’র কাজের গতি ত্বরান্বিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভার শেষে পুলিশ সুপার মহোদয় ডিএসবি’র সদস্যদের কাজের প্রতি নিষ্ঠা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনে আরও পেশাদারিত্বের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস