বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৭ এপ্রিল ২০২৬ ০৯:২২ পি.এম

ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে জুয়েল শেখ (২৫) নামের এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 নিহত জুয়েল শেখ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পূর্বশ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে জুয়েল শেখ রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে মেলান্দহ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

মঙ্গলবার সকালে ইসলামপুর সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের স্থানীয় কৃষকরা ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে একটি সন্দেহভাজন বস্তা পড়ে থাকতে দেখেন। পরে বস্তাটি খুলে মানুষের মরদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

 

 মেলান্দহ থানায় করা জিডির সূত্র ধরে নিহতের পরিবার ইসলামপুর থানায় এসে মরদেহটি জুয়েলের বলে শনাক্ত করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, "প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে লাশ গুম করার জন্য এখানে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"

 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

news image

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

news image

মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

news image

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার

news image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

news image

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।

news image

কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

news image

মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া

news image

মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক

news image

জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।

news image

জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক

news image

কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র

news image

ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর

news image

মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা

news image

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য

news image

মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি