মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ০৩ এপ্রিল ২০২৬ ১০:৩৫ পি.এম
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের কোপা শামসু গ্রুপের লোকের চাঁদা দাবিকে কেন্দ্র করে শাহিন ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাহীন হাওলাদার অভিযোগ করেন, গত ১৮ মার্চ ২০২৬ তারিখে মস্তফাপুর বাসস্ট্যান্ডে কথিত কোপা সামসু গ্রুপের মুঞ্জুর মীর, হাসিব (সহ-সভাপতি, মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগ), সজিব ও শুভ তার কাছে ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় অদ্য শুক্রবার সকালে উল্লিখিত ব্যক্তিদের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও বোমা ফাটিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান “শাহীন ইলেকট্রনিক্স”-এ হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। পরে দোকান থেকে আনুমানিক ৪০ থেকে ৪৫ লাখ টাকার মোবাইল ও ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে যায়।
শাহীন হাওলাদার আরও জানান, এর আগেও তার দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ঘটনার সময় আশপাশে পুলিশ উপস্থিত থাকলেও তাদের নিষ্ক্রিয়তার কারণে হামলাকারীরা নির্বিঘ্নে লুটপাট চালায়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসস্ট্যান্ড এলাকার একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। সাম্প্রতিক এ ঘটনার পর তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ স্থানীয় ব্যবসায়ীরা।
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক