বুধবার ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৩৪ পি.এম

ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ

ঠাকুরগাঁও সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমানের (৪৫) নিথর দেহ দীর্ঘ ১১ মাস পর দেশে ফিরেছে। শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বিএসএফ সদস্যরা তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। আজিজুর উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।

 

 পারিবারিক সূত্র ও বিজিবি জানায়, গত বছরের ১৩ মে ঠাকুরগাঁওয়ের শাহানাবাদ সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন আজিজুর রহমান। সেখান থেকে ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে দীর্ঘ ১১ মাস তিনি ভারতের কারাগার ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আজিজুরের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, আটকের পর বিএসএফ আজিজুরের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছিল। নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সঠিক সময়ে সুচিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

এদিকে, মরদেহ হস্তান্তরের বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে এক ধরণের গোপনীয়তা রক্ষা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করলেও, গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। আজিজুরের ভাতিজা সোহেল রানার কাছে মরদেহটি বুঝিয়ে দেওয়া হয়।

 

 আজিজুরের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ নিয়ে এখন দিশেহারা তার স্ত্রী তাছকারা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন নিঃস্ব। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি

news image

কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর

news image

ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

news image

রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার

news image

পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

news image

মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

news image

দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান

news image

বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।

news image

পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।

news image

দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।

news image

বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।

news image

রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।

news image

মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।

news image

জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার

news image

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।

news image

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

news image

মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা

news image

রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

news image

দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড

news image

ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ

news image

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

news image

মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

news image

বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন

news image

মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া

news image

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

news image

খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা

news image

ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ

news image

সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা

news image

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল